ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?


দুবাই: আজ ভারতীয় সময় রাত ১২.৩০ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল (FIFA Football World Cup 2026)। আর তার আগের দিনই বিশ্বকাপ ক্রিকেটের (ICC ODI Cricket World Cup 2027) সূচি নিয়ে বড় আভাস পাওয়া গেল। আগামী বছর অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় বসতে চলেছে টুর্নামেন্টের আসর। সূত্রের খবর, আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। অর্থাৎ ফাইনাল ম্য়াচ হওয়ার কথা ২১ নভেম্বর। এখনও যদিও অফিশিয়ালি আইসিসির তরফে কোনও বিবৃতি দিয়ে সূচি ঘোষণা করা হয়নি।

২০০৩ সালে আফ্রিকার মাটিতে শেষবার ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। এরপর ২০২৭ সালে ফের ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হবে। তবে এর মধ্য়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল আফ্রিকার মাটিতে। এছাড়াও জিম্বাবোয়ে ও নামিবিয়া অনূর্ধ্ব ১৯ পুরুষদের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল।

যে প্রতিবেদনে বিশ্বকাপের সম্ভাব্য সূচি প্রকাশিত হয়েছিল, সেখানে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকাই টুর্নামেন্টের অধিকাংশ ম্য়াচ আয়োজন করবে। এমনকী ৫৪টি ম্য়াচের মধ্যে ৪১টি ম্যাচ আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জিম্বাবোয়ে তিনটি ভেন্যুতে মোট ১০টি ম্য়াচ আয়োজন করবে। জিম্বাবোয়ের ভিক্টোরিয়া ফলস, হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়েরোতে কুইন্স স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আগের দুটো বিশ্বকাপের আসরে মোট ১০ দলের টুর্নামেন্ট হয়েছিল। কিন্তু এবারের আসরে ১৪ দলের ফর্ম্য়াটে টুর্নামেন্ট হবে। দলগুলোকে সাতটি করে দুটো গ্রুপে ভাগ করা হবে। যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে উঠে যাবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে পূর্ণ সদস্য হিসেবে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করবে, আর নামিবিয়াকে যোগ্যতা অর্জন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

ফ্রি-তে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

ভারতীয় ফুটবল প্রেমীরা ফ্রি-তেও দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপের ম্য়াচ। তবে এর কিছু শর্ত রয়েছে। DD Sports বিশ্বকাপের ম্য়াচগুলো সম্প্রচার করার দায়িত্ব নিয়েছে। তবে এখানে একটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন তা হল সবগুলো ম্য়াচ দেখানো হবে না। আজ উদ্বোধনী ম্য়াচটি সরাসরি সম্প্রচার হবে। এরপর কোয়ার্টার ফাইনালের সব ম্য়াচগুলো দেখা যাবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালটি ফ্রি-তে দেখা যাবে সরকারি চ্যানেলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *