Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?


কলকাতা: ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র সফর শেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, জয়িতা চট্টোপাধ্যায় (Joyeeta Chatterjee)। বিগ বসের ঘরে মাত্র ২ সপ্তাহেই শেষ হয়ে গেল তাঁর সফর। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেছিলেন, জয়িতা এমন একজন মানুষ, যিনি ক্ষমতার সঙ্গে থাকতে পছন্দ করেন। ঘরে যিনি ক্ষমতাবান বা জনপ্রিয়, তাঁর ঘনিষ্ঠ হয়ে থাকার চেষ্টা করেন। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে বলেওছিলেন, ক্ষমতার অলিন্দ থেকে বেরিয়ে এসে খেলার জন্য। তবে জনতার ভোটে, এবার বিগ বসের ঘর থেকে বিদায় নিলেন জয়িতা। 

বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার

বিগ বসের ঘরে, এই সপ্তাহে নমিশনেশনে ছিলেন, দুর্নিবার সাহা, দীপেন্দু বিশ্বাস, জয়িতা, অ্যালেক্স, ভরত কল এবং সৃজলা। এদের মধ্যে থেকে, দর্শকদের নির্বাচনের বিচারে বেরিয়ে গেলেন জয়িতা। এই ঘরে প্রাথমিকভাবে ভরত কলের ঘনিষ্ঠ বলে মনে করা হয়েছিল তাঁকে। প্রথম সপ্তাহে ঘরের ক্যাপ্টেন ছিলেন ভরত কল এবং সেই সময়ে জয়িতা ভরত কলকে সমর্থন করেছিলেন। তবে জয়িতার প্রতি হাউজমেটসদের একাধিক অভিযোগ ছিল। জয়িতা রান্নাঘরের কাজ পারেন না থেকে শুরু করে, বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্য করা.. জয়িতার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল অনেকেরই। 

রাজবীর ঘরে আসার পরে, জয়িতার সঙ্গে তাঁর একটা প্রাথমিক ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল। এমনকি অনেক সময়ে, রাজবীরকে দেখাও গিয়েছিল, জয়িতাকে সমর্থন করতে। সেই সময়ে নন্দিনী কটাক্ষ করে বলেছিলেন, ‘তোরা মাইক দিয়ে মালাবদল করে নে’। সেই সময়ে বাড়ির মধ্যে মজা করে বলা হয়েছিল, ইচ্ছা হলে জয়িতা আর রাজবীর, একই বিছানায় শুতেই পারেন। পরবর্তীতে অবশ্য, নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং জয়িতার থেকে কিছুটা সরে আসেন রাজবীর। আর বিগ বসের ঘরে, জিতুর ওয়াইল্ড কার্ড এন্টি হওয়ার পরেই, এই শো থেকে বেরিয়ে গেলেন নন্দিনী। 

বাড়ি থেকে বেরনোর আগে নন্দিনী বাড়ির দেওয়ালে লিখে রেখে আসেন.. ‘সবাই ভাল থেকো। সবাইকে ভালবাসা। কিছু ভুল হলে ক্ষমা করে দিও।’ এই বাড়িতে থাকতে, জয়িতার সঙ্গে একটা খুব ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল মনামী ঘোষের। জয়িতা চলে যাওয়ায়, তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে বিগ বসের ঘরে এখন নতুন মানুষ এসেছেন। জিতু আসায় প্রতিযোগীদের মধ্যে সমীকরণ কতটা বদলায় এখন সেটাই দেখার। 

আরও পড়ুন: Dev-Rukmini-Subhasree: দেব যদি ‘দেবদাস’ হন, রুক্মিণী আর শুভশ্রী হবেন পার্বতী-চন্দ্রমুখী? নায়কের কথায় জল্পনা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *