লন্ডন: সুপার সানডে বোধহয় এই জন্য়ই বলা ভাল। আজ ভারতীয় সময়ে রাত ১২.৩০টা ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা। তবে তার আগে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আরও একটি হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে। তা হল ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয়. ম্য়াচটি। সিরিজে প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল শুভমন গিলের দল। দ্বিতীয় ম্য়াচেই ইংল্য়ান্ড সমতা ফিরিয়েছে। আজ যে জিতবে তারাই সিরিজ দখলে করে নেবে, এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল হ্যারি ব্রুকের দল। ওয়ান ডে সিরিজে আজ শেষ হাসি কে হাসবে, তা দেখা যাক। তার আগে দেখে নেওয়া যাক কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্য়াচটি।
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্য়াচটি?
ইংল্য়ান্ডের ঐতিহাসিক খেলার মাঠ লর্ডসে হবে ভারত-ইংল্য়ান্ড তৃতীয় ওয়ান ডে ম্য়াচটি।
কখন শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের লড়াই?
১৯ জুলাই, রবিবার এই ম্য়াচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩.৩০ থেকে। টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর ৩টেয়।
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টারে এই খেলাটি দেখা যাবে।
কিছুদিন আগেই কানাঘুষাে শোনা যাচ্ছিল যে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্য়াচ হয়ত এই লর্ডসেই হতে চলেছে। নির্বাচকরা না কি তাঁকে জানিয়ে দিয়েছেন যে আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের স্কিম অফ থিংসে তিনি নেই। পরে অবশ্য বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে এটা পুরোটাই গুজব। সেই মতই রোহিতকেও দেখা গিয়েছে লর্ডসে পুরোদমে অনুশীলনে। নেটে দীর্ঘ সময়ে ধরে ব্যাটিং করেছেন হিটম্য়ান। চলতি সিরিজে আগের দুটো ম্য়াচে একেবারেই বড় রান পাননি। এমনকী একটি ম্য়াচে তো পুল শট মারতে গিয়ে আউটও হয়েছেন। আজ কি বড় রান আসবে?
