ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফের শুরু হয়েছে যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে ইরানে তারা আঘাত হেনেছে। হরমুজ প্রণালীতে প্রথমে জাহাজে আক্রমণ করেছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সদস্যের উপরেও ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর তারই পাল্টা জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। এই যুদ্ধের আবহে ইরানকে বড় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংঘাতিক আক্রমণ হতে চলেছে ইরানের উপর। অত্যন্ত শক্তিশালী আক্রমণ হবে ইরানের উপর, এই হুঁশিয়ারি দিয়েই তেহরানকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
US President Donald Trump posts, “The United States is, as we speak, striking Iranian Targets near the Strait of Hormuz. The strikes are large and powerful, and in retaliation for the Iranians’ failed attempt at adding sea mines to the Strait, which currently has no mines (They… pic.twitter.com/i3i4kRwBZW
— ANI (@ANI) September 1, 2026
ট্রুথ সোশ্যাল – এ পোস্ট করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যমের ওই বার্তায় ডনাল্ড ট্রাম্প লিখেছেন, হরমুজ প্রণালীর কাছে ইরানের টার্গেটগুলির উপর আমেরিকার তরফে হামলা করা হয়েছে। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় সমুদ্রে ‘সি মাইন’ পেতে রাখার চেষ্টা করেছিল ইরান। কিন্তু সেগুলির কিছুই আর সেখানে নেই। সবই সরিয়ে ফেলা হয়েছে এবং নিষ্ক্রিয় করা হয়েছে। ইরানের এই অসফল পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ট্রাম্প নিজের পোস্টে আরও দাবি করেছেন, ইরানের তরফে ৮টি মিসাইল ছোড়া হয়েছিল। সেগুলিও সফলভাবে ধ্বংস করা হয়েছে। জর্ডনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এইসব মিসাইল ছোড়া হয়েছিল বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
U.S. Central Command tweets,”U.S. Central Command (CENTCOM) forces successfully completed a wave of strikes against Iranian military targets Sept. 1. U.S. forces struck Islamic Revolutionary Guard Corps (IRGC) targets including air defense sites, radar systems, maritime assets… pic.twitter.com/RltpvLf2H6
— ANI (@ANI) September 1, 2026
এরপরই চরম হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ব্যর্থ রাষ্ট্র ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে হওয়া এই ন্যায্য আক্রমণের পাল্টা হামলা করে, তাহলে তাদের উপর নেমে আসবে আরও শক্তিশালী আঘাত। তবে সেটাই কিন্তু শেষ নয়। পরবর্তীতে আরও যে ধরনের হামলা হতে পারে, যা আপাতত আড়ালে রয়েছে, সেটা হামলা শেষ হলে ইসলামিক রিপাবলিক অফ ইরানের খুব সামান্য অংশই অবশিষ্ট থাকবে। অন্যদিকে, ইতিমধ্যেই ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এসে গিয়েছে।
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE
