LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?


LIC Stock News Update: আপনার কাছেও যদি LIC-র শেয়ার থাকে, তাহলে কোম্পানি দিতে পারে বড় সুবিধা। এই প্রথমবার বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে কোম্পানি। যার অর্থ আপনার কাছে একটা শেয়ার থাকলে পেতে পারেন আরও শেয়ার। তবে কটা পাবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি।

কবে হবে এই বোনাস শেয়ার ঘোষণা
কোম্পানির তরফে জানানো হয়েছে, এই প্রথমবার তারা বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে। গত ৭ অপ্রিল এই বিষয়ে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে কোম্পানি জানিয়েছে, তারা ১৩ এপ্রিল এই বিষয়ে একটি মিটিং করবে। যেখানে বোনাস শেয়ার ছাড়াও কোম্পানির আরও সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে। তবে মনে রাখতে হবে, বোনাস শেয়ার পেলেও, স্টকের ভ্যালু বা দাম সামঞ্জস্য রেখে কমে যাবে। কে কটা শেয়ার পাবে তা, এই মিটিংয়ে আলোচনা হবে। 

তবে সবাই বোনাস শেয়ার পাবেন না !
একটা বিষয় বুঝতে হবে, সবাই কিন্তু LIC-র বোনাস শেয়ার পাবেন না। রেকর্ড ডেটের আগে যাদের কাছে LIC-শেয়ার থাকবে, তারাই এই অতিরিক্ত শেয়ার পাওয়ার অধিকারী হবেন। এখনও LIC কোনও রেকর্ড ডেট ঘোষণা করেনি। সোমবার এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই দিন বোর্ডের মিটিং রয়েছে। একবার শেয়ার হোল্ডাররা এই বিষয়ে সহমত হলেই সিদ্ধান্তে সিলমোহর পড়বে। এর আগে LIC কখনও বোনাস শেয়ার দেয়নি। ২০২২ সালে কোম্পানি বাজারে লিস্টিং হওয়ার পর এই প্রথম এই ধরনের কোনও পদক্ষেপ নিতে চলেছে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি।

আপাতত বন্ধ ট্রেডিং উইন্ডো
কোম্পানির তরফে বাজারকে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টার জন্য এই শেয়ারে ট্রেডিং বন্ধ থাকবে। ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির ফল ঘোষণা ও বোর্ড মিটিংয়ে বোনাস শেয়ারের সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত এই নিয়ম বলবত থাকবে। ভিতরের খবর বা ইনসাইডার ইমফরমেশন যাতে ফাঁস না হয়, সেই কারণেই এই ঘোষণা করা হয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *