Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?


মালদা : মালদার মঙ্গলবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা। উদ্ধার ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ গ্রাম সোনাও। মালদার বাসিন্দা মাদক কারবারের চাঁই পিন্টু সরকারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। গত ৫ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ। গ্রেফতার করা হয় চারজনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপরই গতকাল ধৃত এই ৪ জনকে দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় নিয়ে এসে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতেও ফের উদ্ধার হয় ২০ লক্ষ টাকার ফেনসিডিল। গ্রেফতার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তাঁর গাড়িচালক গোপাল চাকি ও শাগরেদ সুশান্ত হালদারকে। 

বীরভূমের পর এবার মালদা, ফের যকের ধন। মালদার মঙ্গলবাড়িতে প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়। ফ্ল্যাট থেকে উদ্ধার ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রাক্তন তৃণমূল নেতার ভাড়া দেওয়া ফ্ল্যাটে মিলল কোটি কোটি টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি টাকা, সোনা, ল্যাপটপ, নিষিদ্ধ কাফ সিরাপ। বীরভূমের মতোই মালদাতেও ঘরের ভিতর আলমারিতে থরে থরে সাজানো ছিল টাকার বান্ডিল। টাকা গুনতে আনা হয় মেশিন। কাফ সিরাপ উদ্ধারের সূত্রে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকার পাহাড়ের হদিশ পায় পুলিশ। গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরে বেআইনি কাফ সিরাপের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। ধৃত ৪ জনকে জেরায় টাকার পাহাড়ের সন্ধান, গ্রেফতার আরও ৩. ধৃতদের নিয়ে তল্লাশি, গুদাম থেকে উদ্ধার ৯ হাজার বোতল কাফ সিরাপ। 

ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের 

এই গোটা অভিযানে পুলিশের প্রশংসা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।                           





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *