Headlines

Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১


প্রদ্যোৎ সরকার, কালীগঞ্জ: মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ। কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে ১ জনকে।

মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কালিগঞ্জ থানার পুলিশ। এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ টাকা সহ মাদক কারবারীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম সাজ্জাত সেখ। তার বাড়ি কালিগঞ্জ থানার বড়চাঁদঘর খাসপাড়ায়। তার বাড়ি থেকে ১ কেজি ২২০ গ্রাম হেরোইন ও নগদ ৫ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কাঠের ব্যবসার আড়ালে মাদক কারবারের সঙ্গে জড়িত। শুক্রবার রাতে বাড়ির বারান্দায় হেরোইন তৈরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায় কালিগঞ্জ থানার মীরা বাজার ফাঁড়ির পুলিশ। তাঁকে আটক করে বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই বিপুল পরিমাণ হেরোইন ও নগদ টাকা উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠান হচ্ছে।

কিছুদিন আগে বাঁকুড়া থেকেও মাদক সহ গ্রেফতার করা হল ১ মহিলা ও এক ব্যক্তিকে। তাঁদের গ্রেফতার করা হল বাঁকুড়া সদর থানার পুলিশের তরফে। বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ কোবির হোসেন ওরফে ঝুলন ও তাঁর স্ত্রী হাসিনা বিবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আশ্রমপাড়া এলাকায় অভিযান চালায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযানের পর ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তাঁদের কাছ থেকে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, এই ঘটনার পর আশ্রমপাড়া এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায় ও কীভাবে তা এলাকায় পৌঁছেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িয়ে কি না, তা খতিয়ে দেখছিল পুলিশ। এলাকায় তৎপরতাও বেড়েছে পুলিশের এই মাদক ব্যবহারের খবর পাওযার পর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *