এল নিনোর প্রভাবে ঘটতে পারে ভয়ঙ্করতম কিছু। হয় অতিবৃষ্টি বা অনাবৃষ্টি। এলনিনোর প্রভাবে ভয়াবহ খাদ্যসঙ্কটে ভুগতে পারে এ দেশ। কারণ সময়ে বৃষ্টি না হওয়ায় ফসল উৎপাদনে বড়সড় ক্ষতির আশঙ্কা করছেন আবহবিদরা। একদিকে লাগামছাড়া গরম, বৃষ্টিতে ঘাটতি, জলসঙ্কট, খাদ্যসঙ্কট। সাঁড়াশি আক্রমণে ভয়ঙ্কর দিন দেখতে পারে ভারত। ২০২৭ সাল নিয়ে সাঙ্ঘাতিক কিছু আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আগামী কয়েক মাসে ভারতে তৈরি হতে পারে একটি বড় জনস্বাস্থ্য সংকট। শক্তিশালী ‘সুপার এল নিনো’র প্রভাবে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত গরমের কারণে ভারতে ১৫,৮০০ বেশি মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ‘দ্য হিন্দু’র একটি রিপোর্টে । শিকাগো বিশ্ববিদ্যালয় ( University of Chicago ) – র গবেষকরা এই আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এটা কোনও নিশ্চিত সংখ্যা নয়। তবে অতিরিক্ত গরমের ফলে আগামী কয়েক মাসে ভারতে অতিরিক্ত মৃত্যু ঘটতে পারে।
আবহবিদরা মনে করছেন, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এখনই স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। আর তার প্রভাবেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আশঙ্কা করা হচ্ছে। এর জেরেই ভারতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী এল নিনোর প্রভাবে বৃষ্টির সময়েই বড়সড় রদবদল হয়ে যায়। তাই যখন বৃষ্টি দরকার, তখন হয় না। আর যখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি, তখন হয়ত অতিবৃষ্টি ঘটে। এর ফলেই ঘটে কৃষিসঙ্কট। Climate Impact Lab-এর পূর্বাভাস অনুসারে, আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে স্থলভাগের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। অত্যন্ত গরম দিন স্বাভাবিকের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বাড়তে পারে। অনেকদিন ধরে গরম চলা, রাতে তাপমাত্রা যথেষ্ট কমে না যাওয়া, ইত্যাদির ফলে আবহাওয়া অসহনীয় হয়ে উঠতে পারে। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি, এই তিন মাসের মধ্যেই ঘটতে পারে ভয়ঙ্করকিছু। অর্থাৎ এল নিনো যে শুধু গরম কালেই সমস্যা তৈরি করবে এমন নয়, শীতকালেও মানুষের জীবন বিপর্যস্ত করে তুলতে পারে।
বিশেষজ্ঞরা বিশেষ ভাবে সতর্ক করছেন প্রবীণ মানুষ, শিশু, দীর্ঘ সময় বাইরে কাজ করা শ্রমিক, কৃষক, নির্মাণকর্মী ও কোমর্বিড মানুষদের। শহরে কংক্রিটের ঘনত্ব ও ‘urban heat island’ প্রভাব তাপমাত্রা বাড়াতে পারে, অন্যদিকে গ্রামীণ এলাকায় কৃষিকাজে দীর্ঘ সময় রোদে থাকা, ও শারীরিক শ্রমের ফলে গরমের প্রভাব স্বাস্থ্যের উপর বেশি পড়তে পারে।
Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
