Headlines

Nepal Accident : ভয়াবহ বাস দুর্ঘটনা ! গভীর রাতে সোজা নদীগর্ভে যাত্রীবোঝাই বাস, বহু মৃত্যু


কাঠমাণ্ডু: নেপালে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার  ধাদিং জেলায় নদীগর্ভে তলিয়ে গেল বাস। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বাস দুর্ঘটনায় শেষ হয়ে গেল বহু প্রাণ। মৃতদের মধ্যে রয়েছেন বিদেশী নাগরিকও, খবর সূত্রের।  

স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে,  দুর্ঘটনায় যাত্রীবোঝাই বাসটি নদীগর্ভে তলিয়ে যায়। বাসে মোট যাত্রীর সংখ্যা এখনও নিশ্চিত জানা যায়নি। তবে এখনও পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে নেপাল পুলিশ।  এরপর গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। সেই ব্যক্তিও কিছুক্ষণ পরেই মারা যান। এখন সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৮।  আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে খবর, বাসটি পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। নিহতদের মধ্যে দুই  বিদেশী নাগরিক ছিলেন। তাঁদের একজন পুরুষ, আরেকজন মহিলা । তবে তারা কোন দেশের, তা জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর,রাত তখন ১:১৫। বাসটি পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ত্রিশুলি নদীতে পড়ে যায় বাসটি ।  যদিও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। 

ধাদিং জেলা ট্রাফিক পুলিশ আধিকারিক প্রধান শিশির থাপা জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে।  আহত ২৫ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বাসে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। ঘটনাটি রাতে ঘটায়  উদ্ধার অভিযানে কিছুটা অসুবিধে হয়।  তবে, নেপালের সেনাবাহিনী,  পুলিশ, এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ হয়েছে। এই প্রথম নয়, নেপালে এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *