NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী


কলকাতা: এনআরএসে কর্তব্য়রত নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার করা হয়েছে।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন, নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

এই ইস্যুতে এদিন স্বাস্থ্যমন্ত্রী শ্বারদত মুখোপাধ্যায় বলেন, আমাদের পরিবার। চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার। স্বভাবতই, আমাদের পরিবারের কাউকে যদি এই অবস্থায় পাই, আবেগ আগে চলে আসে। বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায়, আমরা তাড়াতাড়ি, তাঁর বডিটা ট্রলিতে তুলি। এবং তোলার পর, আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাপিয়ে পড়ে, যা হয়। ওনাকে কোনওরকমভাবে যদি ফিরিয়ে আনা যায়। কিন্তু বিফল হয় এবং তারপরে, আনুমানিক সাড়ে দশটার পরে, ওনাকে মৃত বলে ঘোষিত করা হয়। পুলিশকে সঙ্গে সঙ্গেই অবগত করা হয়। আনুমানিক ১১ টার বেশ কিছুক্ষণ পূর্বে,  পৌনে ১১ টা থেকে ১০ টা ৫০ এর মধ্যে পুলিশ চলে আসে। পরবর্তী যা কিছু আমরা সব কিছু পুলিশের হাতে তুলে দিই। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’

হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU-তে ডিউটি করছিলেন ওই নার্স। ঘণ্টাখানেক পর নার্সিং স্টেশনে তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর,মৃতদেহের পাশে মিলেছে ফেন্টানিলের ২টি ও মিডাজোলামের একটি ফাঁকা ভায়াল। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। ওই ওষুধ নার্সের শরীরে প্রয়োগ করা হয়েছে বলে চিকিৎসকদের অনুমান। 

NRS প্রিন্সিপাল সনৎ কুমার ঘোষ বলেন, ডিউটিতে ছিলেন, তারপর হঠাৎ পাওয়া যাচ্ছিল না, ওঁকে খোঁজ করে তখন, দেখা যায় যে টয়লেটের দরজা বন্ধ, তখন  টয়লেটের দরজা ভেঙে দেখা যায় যে। অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল বলেন, তিনি গাইনি ওয়ার্ডের নার্স ছিলেন। ঘটনাটি রাত সাড়ে ১০টার দিকে জানা গেছে। সঙ্গে সঙ্গে যা যা পদক্ষেপ আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে। বাকি যা আছে ইতিমধ্যেই হোমিসাইড তদন্তভার নিয়েছে।এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এন্টালি থানায় গিয়ে মৃতার স্বামীর সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে যাঁরা ডিউটিতে ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *