PM Narendra Modi : প্রধানমন্ত্রী মোদিকে গালি দিয়েছিল মেয়ে, মা বললেন-‘মোদির জন্য নতুন জীবন পেল’


Mother Thanked PM Modi : নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে ককরোচ জনতা পার্টির (CJP NEET Protest) আন্দোলনে সামিল হয়েছিল মেয়ে। প্রকাশ্যেই ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) দিয়েছিল অশ্রাব্য গালিগালাজ। মোদির ক্ষমা ভিডিয়ো ভাইরাল হতেই এবার মুখ খুললেন সেই মেয়ের মা। হাত জোড় করে মোদির কাছে প্রার্থনা করলেন মেয়ের ভবিষ্যতের জন্য। সঙ্গে অসখ্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীকে। 

প্রধানমন্ত্রীকে কী বলেছেন তিনি
মেয়ের গালিগালাজকে ক্ষমা করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মেয়ের মা। সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মেয়ের বিরুদ্ধে বদলার পরিবর্তে ক্ষমার পথ নেওয়ায় আমি সত্যিই ওনার প্রতি কৃতজ্ঞ। আজ আমার মেয়ের জন্মদিন। এই দিনে প্রধানমন্ত্রী মেয়েকে ক্ষমা করে সেরা উপহার দিয়েছেন। এটা  আমার মেয়ের জন্য জীবনদান, নব জন্মের মতো।  

সম্প্রতি ভিডিয়ো বার্তা দেয় সেই মেয়ে
ভিডিয়ো বার্তায় মেয়েটি বলে,”আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। আমি অনেক খারাপ কথা বলেছি। এটা আমার প্রথম ও শেষ ভুল। এর জন্য আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি ভীষণ লজ্জিত। নিজের দিকে তাকাতেও পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।”

গালিগালাজ নিয়ে কী বলেছিলেন প্রধানমন্ত্রী

ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে বহু লোকজন। প্রকাশ্যেই কুরুচিকর মন্তব্য করা হয় ক্যামেরার সামনে। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় দেশে। ধরপাকড় শুরু হয় গালিগালাজ করা লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাতে যা নিয়ে ভিডিয়ো করেন প্রধানমন্ত্রী মোদি।

পড়ুয়াদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দিশাহীন হয়ে পড়েছে যুবসমাজ। আমাকে গালিগালাজ করেছে কিছু পড়ুয়ারা। আমার স্বর্গীয় মা-কেও গালিগালাজ করেছে। গালিগালাজ বা কটু কথা দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। ছোটরা ভুল করলে সেই ভুল শুধরে দিতে হয়। আসুন, আমরা সবাই মিলে কাজ করি, ভারতের জন্য কাজ করি। যন্তর মন্তরের ঘটনায় নিন্দা করে বলেন প্রধানমন্ত্রী। বিপথগামীদের শাস্তি না দিয়ে সঠিক পথে ফেরানোর জন্য সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মোদি আরও বলেন, “যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিপথগামী যুবক এমন ভাষা ব্যবহার করেছে যার কোনও সভ্য সমাজে স্থান নেই। আমাকে গালিগালাজ করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মা-কেও গালিগালাজ করা হয়েছিল।”

আরও পড়ুন : ‘মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন’, বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *