Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক


কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাধের ডায়মন্ড হারবার এফসিকে (Diamond Harbour FC) ঘিরে বহুদিন ধরেই বিতর্ক চলছে। এবার ২১ জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) এবং সেখানেই উঠে আসল এই ডায়মন্ড হারবার এফসির মাধ্যমে আর্থিক তছরুপের দাবিও।

২১ জুলাই (TMC 21 July) শহিদ দিবসের মঞ্চ থেকে ঋতব্রতকে এই ক্লাবের গতিবিধি নিয়ে সংশয় প্রকাশ করে বলতে শোনা যায়, ‘আমি সামনের সপ্তাহে দিল্লির যাচ্ছি যোগ্য আধিকারিককে রিপোর্ট করতে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে কেরলমের কী সম্পর্ক? কোন একাধিক বিধায়ক সেখানে রাজনৈতিক বৈঠকের নাম করে গিয়েছিলেন। কেরলম থেকে আমাদের রাজ্যের লুঠ হওয়া টাকা কি চলে গেল মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে, সেখান থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে? পার্টির টাকা কর্মীদের জন্য ব্যবহৃত না হয়ে, শুধুমাত্র আকাশবিলাসে খরচ হয়, সেটা জানাতে হবে। হপকিন্সে চোখ দেখাতে যাচ্ছেন, জানাতে হবে তো ওটা পার্টির টাকায় হচ্ছে না কি পার্টির টাকা নয়। একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিং মাস্টার যা করেছেন, গণতন্ত্রের পরিবেশই ছিল না।’

এই প্রথম নয়, ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বারংবার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব নেওয়ার পরেই ডায়মন্ড হারবার এফসির গতিবিধি নিয়েও প্রশ্ন তুলেছিলেন ইন্দ্রনীল খাঁ। গত মাসেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ডায়মন্ড হারবার এফসির মধ্যে দিয়ে টাকা তোলা ও ম্য়াচ ফিক্সিংয়ের মত সিরিয়াস অভিযোগ আমার কাছে রয়েছে। এই বিষয়টি নিয়েও আমাকে দেখতে হবে এবার। সবে দায়িত্ব পেয়েছি, তার মধ্যেই এই গুরুতর অভিযোগ উঠেছে ডায়মন্ডহার এফসি নিয়ে।’

আরও পড়ুন:- কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের, ‘লোক না হলে সবাই অভিযোগ করে’, পাল্টা অরূপের 

ডায়মন্ড হারবারের অনুশীলন মাঠ নিয়েও উঠেছে প্রশ্ন। এই আবহেই ডুরান্ডে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগানও মহামেডান ডুরান্ড কাপ খেলার ডাক পেলেও, গত বারের ফাইনালিস্ট ডায়মন্ড হারবার এফসিকে ডাকাই হল না। 

অতীতে নিশীথ প্রামাণিকও ডায়মন্ড হারবার এফসির রকেট গতিতে উত্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, দিয়েছিলেন হুঁশিয়ারি। তাঁকে বলতে শোনা যায়, ‘ডায়মন্ড হারবার FC নামে অভিষেক ব্যানার্জির যে ফুটবল ক্লাব আছে, যেভাবে এটা তৈরি করা হয়েছে, এখানে অনেক আইনি ত্রুটি নজরে এসেছে। ক্লাবের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছে। AIFF-এর সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে। এইভাবে অবৈধ ভাবে ক্লাব পরিচালনা করলে কী পরিণতি হবে, তাও আলোচিত হয়েছে।’ 

আজ তৃণমূলের শহিদ দিবসেও ফের একবার এই ডায়মন্ড হারবার এফসি প্রসঙ্গ উঠে এল।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *