Rohit Sharma: স্ত্রী রীতিকার সঙ্গে ঝামেলায় জড়ালেন রোহিত? ভাইরাল ভিডিও নিয়ে উঠছে প্রশ্ন


মুম্বই: সম্প্রতি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি ভবনে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্রহণ করতে দেখা গিয়েছে। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কােহলির পর রোহিতও পদ্ম সম্মানে সম্মানিত হলেন। কিন্তু রোহিত শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়েই মূলত উঠছে প্রশ্ন। সেখানে দেখা যাচ্ছে যে স্ত্রী রীতিকা সাজদেহর সঙ্গে কথোপকথনে ব্যস্ত হিটম্য়ান। এমনকী দেখে মনে হচ্ছে যে তিনি একটু মেজাজও হারিয়েছেন। কিন্তু আদতে সত্য়িই কি তাই?

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোহিত একটি গাড়িতে উঠে এমন একটি আসনে বসেছেন, যা রীতিকা সম্ভবত নিজের জন্য চেয়েছিলেন। এরপর দম্পতির মধ্যে কিছু কথোপকথন হয়, যেখানে রীতিকা রোহিতকে সেই আসনটি ছেড়ে দিতে জোর করেন। যা দেখার পরই অনেকেই মনে করছেন যে হয়ত দম্পতির মধ্য়ে কড়াভাবে কথোপকথন হচ্ছে। যদিও আসলে বিষয়টি তেমন কিছুই নয়।

 

আসলে যে ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটি রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে রোহিতরা যখন বাড়ি যাচ্ছিলেন তখনের ভিডিও। যদিও ভিডিওটি পুরোটা দেখলেই বোঝা যাবে যে এটা কোনও সিরিয়াস কিছু বিষয়ই নয়। রোহিত নিজেই এরপর গাড়ি থেকে নেমে আসেন ও রীতিকার জন্য জায়গা করে দেন। এরপর রীতিকা গাড়িতে উঠে যান। রোহিত তারপর ওঠেন। সেই মুহূর্তে রোহিতের মুখে হাসিও দেখতে পাওয়া যায়।

রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে অসামান্য অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। ইতিমধ্য়েই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ও টেস্ট ফর্ম্য়াট থেকে অবসর নিয়ে নিয়েছেন হিটম্য়ান। এখন শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে আদৌ দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *