Rule Of 114: টাকা কতদিনে ৩ গুণ হবে? ‘রুল অব ১১৪’ আপনাকে বলে দেবে সঠিক হিসাব


কলকাতা: আর্থিক নিরাপত্তার প্রথম ধাপ হল সঞ্চয় করা। তবে, এটাও ঠিক যে সম্পদ তৈরির জন্য কিন্তু বিনিয়োগের কোনও বিকল্প নেই। তবে অনেক বিনিয়োগকারীর মনেই প্রশ্ন থাকে, তাঁদের বিনিয়োগ কত দিনে কতটা বাড়তে পারে। সেই প্রশ্নের সহজ উত্তর দিতে পারে ‘রুল অব ১১৪’ বা ১১৪-এর নিয়ম। পার্সোনাল ফাইন্যান্সে বহুল ব্যবহৃত এই সূত্রের সাহায্যে সহজেই বোঝা যায়, কোনও বিনিয়োগ তিনগুণ হতে আনুমানিক কত সময় লাগতে পারে।

আরও পড়ুন: আসছে Honda-র SUV, ফেসলিফটে একাধিক নতুন ফিচার, তবে মিলবে না হাইব্রিড ইঞ্জিন?

চক্রবৃদ্ধি হারের উপর ভিত্তি করে তৈরি রিটার্ন বের করার অন্যতম সরল পদ্ধতি জল এই ‘রুল অব ১১৪’। ১১৪ -কে প্রত্যাশিত বার্ষিক রিটর্নের হার দিয়ে ভাগ করলেই জানা যায় ঠিক কতদিনে তিনগুণ হবে আপনার বিনিয়োগ।

কোনও বিনিয়োগকারী যদি এমন কোনও জায়গায় বিনিয়োগ করলেন, যেখানে বছরে ৬ শতাংশ রিটার্ন পাওয়া যায়, সেই ক্ষেত্রে ‘রুল অফ ১১৪’ বলে ১৯ বছরে ওই টাকা তিন গুণ হবে। অর্থাৎ, কেউ যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ১৯ বছরে সেই টাকা বেড়ে ৩ লক্ষ টাকায় পরিণত হবে।

আরও পড়ুন: পেট্রোল গাড়ি চলবে চার্জেও, ভারতে আসতে পারে সবচেয়ে সাশ্রয়ী প্লাগ-ইন হাইব্রিড, মিলতে পারে ১০০ কিমি ইলেকট্রিক রেঞ্জ

একইভাবে, যদি বার্ষিক রিটার্ন ১০ শতাংশ হয়, তাহলে ১ লক্ষ টাকা তিনগুণ হতে সময় লাগবে প্রায় ১১ বছর ৫ মাসের মতো। আর ১২ শতাংশ রিটার্নের ক্ষেত্রে সেই সময় কমে দাঁড়াবে প্রায় ৯ বছর ৬ মাসের মতো। ৮ শতাংশ রিটার্নে আবার বিনিয়োগ তিনগুণ হতে লাগতে পারে প্রায় ১৪ বছর ৩ মাস।

এই নিয়মের বড় সুবিধা হল এর সরলতা। জটিল ক্যালকুলেটর বা স্প্রেডশিট ছাড়াই বিনিয়োগকারীরা দ্রুত একটি আনুমানিক ধারণা পেয়ে যান। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এটি ধরে নেয় যে পুরো সময় জুড়ে রিটার্ন একই থাকবে, যা বাস্তবে সবসময় সম্ভব নয়। পাশাপাশি কর, মূল্যবৃদ্ধি বা অন্যান্য খরচের প্রভাবও এই হিসাবের মধ্যে ধরা হয় না। এ ছাড়াও রিটার্ন খুব কম বা অস্বাভাবিক বেশি হলে ‘রুল অফ ১১৪’ টার হিসাব করতে পারে না।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *