Headlines

Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?


কলকাতা: সদ্যই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়েছিলেন, চোখ সংক্রান্ত একটি গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছিলেন তিনি, বলেছিলেন চোখে ২টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঋতব্রতর এই খবর প্রকাশ্যে আসতেই, উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে অভিনেতা আবেদন করেছিলেন যে, একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে চেষ্টা করছেন সেরে ওঠার, স্বাভাবিক জীবনে ফেরার। এই পরিস্থিতিতে তাঁকে বিব্রত না করার আবেদন করেছিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়া উপচে পড়েছিল শুভকামনায়। প্রত্যেকেই চেয়েছিলেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তাঁদের প্রিয় অভিনেতা। আর সদ্যই, নিজের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন তিনি। কেমন আছেন ঋতব্রত? 

চোখে জোড়া অস্ত্রোপচার, কেমন আছেন ঋতব্রত?

সদ্যই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার কথা শেয়ার করে নিয়েছেন ঋতব্রত। তিনি লিখেছেন, ‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত আরও ১ মাস সময় লাগবে। আপনাদের সবার ভালবাসা আর শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। সময়টা বেশ কঠিন ছিল, কিন্তু দিন দিন পরিস্থিতি সামলে এগিয়ে যাচ্ছি। চোখের অবস্থা এখন স্থিতিশীল, সবার জন্য কৃতজ্ঞতা। ভালবাসা, ঋতব্রত মুখোপাধ্যায়।’ অভিনেতার চোখে কী ধরণের সমস্যা হয়েছে, তা বিস্তারিত লেখেননি তিনি। শারীরিক কারণেই সম্ভবত বিস্তারিত সমস্ত খবর লিখতে পারেননি তিনি।

পর্দার পাশাপাশি, অডিও ড্রামাতেও ঋতব্রতর কন্ঠ বেশ জনপ্রিয়। একাধিক অডিও ড্রামার মুখ্যচরিত্রে শ্রোতারা ঋতব্রতর কন্ঠ শুনেছেন। ‘ব্রহ্মচারী বয়েজ’ থেকে শুরু করে, ‘ভার্জিনপুর’ তাঁর একাধিক কাজ সদ্যই মুক্তি পেয়েছে। তবে আপাতত তিনি বেশ কিছুদিন কোনও কাজ করতে পারবেন না শরীরের কারণেই। সোশ্যাল মিডিয়াতেও সেই কথাই জানিয়েছেন তিনি। প্রত্যেকেই চান, প্রিয় অভিনেতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করুন। তবে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরতে গেলে, আরও কিছুটা সময় লাগবে অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শুভকামনা জানিয়েছেন তাঁকে যাতে নিতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

 

আরও পড়ুন: Tollywood News: ফের সুখবর টলিউডে, লক্ষ্মী এল পরিচালক আর অভিনেত্রীর সংসারে!





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *