Samsung Galaxy S26 Ultra-তে বাড়ল ডিসপ্লের সাইজ, নতুন কী ক্যামেরা, দাম কত করেছে কোম্পানি ?


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

Samsung Galaxy S26 Ultra : এবার স্যামসাঙের এই ফ্ল্য়াগশিপ ফোনের  হার্ডওয়্যারেই লুকিয়ে গোপন জাদু। সাধারণত আমরা ফোনের গোপনীয়তা বজায় রাখতে বাজার থেকে সস্তা প্রাইভেসি স্ক্রিন গার্ড কিনি, যা ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে দেয়। কিন্তু স্যামসাং এই সমস্যার সমাধান করেছে হার্ডওয়্যার স্তরে। ফোনের ডিসপ্লের হাজার হাজার মিনি-এলইডি (mini-LED) এখন এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে, এর ভিউয়িং অ্যাঙ্গেল হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ। অর্থাৎ, আপনি সরাসরি ফোন দেখলে সবকিছু স্পষ্ট দেখবেন, কিন্তু পাশের জন শুধু একটি অন্ধকার স্ক্রিন দেখতে পাবেন।

এক ট্যাপেই পাবেন সুরক্ষা
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো এর নিয়ন্ত্রণ। ফোনের সেটিংসে থাকা একটি টগল অন করলেই প্রাইভেসি মোড সক্রিয় হয়ে যাবে। এতে কালার বা শার্পনেস কমবে না। এমনকি আপনি চাইলে এমন ভাবে সেট করতে পারেন যাতে পুরো স্ক্রিন সবাই দেখলেও, বিশেষ কোনো মেসেজ বা সেনসিটিভ নোটিফিকেশন এলে তা শুধু আপনার চোখেই দৃশ্যমান হবে।

ডিসপ্লে ও প্রাইভেসি: ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। তবে এবারের সবথেকে বড় চমক হল “Privacy Display” টেকনোলজি, যা পাশের ব্যক্তিটির জন্য আপনার ফোনের স্ক্রিন দেখা প্রায় অসম্ভব করে দেবে।

প্রসেসর: এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবথেকে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট (For Galaxy), যা পারফরম্যান্স এবং এআই (AI) টাস্কের জন্য বিশেষভাবে তৈরি।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স যা ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে।

ব্যাটারি ও চার্জিং: ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে এবার থাকছে ৬০ ওয়াট (60W) ফাস্ট চার্জিং সুবিধা, যা আগের মডেলের চেয়ে দ্রুত ফোন চার্জ করতে সক্ষম।

অপারেটিং সিস্টেম: ফোনটি চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8.5 ভার্সনে।

স্টোরেজ এবং র‍্যাম (RAM) ভারতের বাজার মূল্য (টাকায়)
১২ জিবি + ২৫৬ জিবি ১,৩৯,৯৯৯ টাকা
১২ জিবি + ৫১২ জিবি ১,৫৯,৯৯৯ টাকা
১৬ জিবি + ১ টিবি ১,৮৯,৯৯৯ টাকা

প্রি-অর্ডার ও অফার
ভারতে ইতিমধেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। লঞ্চ অফার হিসেবে স্যামসাং নির্দিষ্ট সময়ের জন্য ২৫৬ জিবি ভেরিয়েন্টের দামে ৫১২ জিবি ভেরিয়েন্ট পাওয়ার সুযোগ (Storage Upgrade Offer) দিচ্ছে। এছাড়াও ব্যাংক কার্ড এবং এক্সচেঞ্জ বোনাসের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *