SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • স্টেট ব্যাঙ্ক এখন হোয়াটসঅ্যাপে দিচ্ছে ১৮টি পরিষেবা।
  • ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্টের মতো সুবিধা পাওয়া যায়।
  • ওয়েবসাইট বা SMS-এর মাধ্যমে করা যায় রেজিস্টার।
  • রেজিস্ট্রেশনের পর ‘Hi SBI’ লিখে পরিষেবা নিন।

State Bank Of India : ব্যাঙ্কে ছোটাছুটির দিন শেষ হয়েছে আগেই। স্টেট ব্যাঙ্কের পরিষেবা (SBI) পেতে নামাতে হয় না অনেক অ্য়াপ। এবার হোয়াটসঅ্য়াপেই (WhatsApp) পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা (SBI WhatsApp Banking)। অনেকেই জানেন না এই বিষয়ে। কীভাবে রেজিস্টার করতে হবে জানেন ? 

পুরো বদলে গেছে স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা
২০২২ সালে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় আরও সুবিধা দিতে স্টেট ব্যাঙ্ক শুরু করে হোয়াটসঅ্য়াপ ব্যাঙ্কিং। যদিও সেই সময় বেশি সুবিধা পাওয়া যেত না হোয়াটসঅ্য়াপে। কেবল, ব্য়ালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পরিষেবা পাওয়া যেতে সেখানে। যদিও দিন বদলের সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্ক দিচ্ছে এই হোয়াটসঅ্যাপেই অনেক সুবিধা। এখন এই এক জায়গায় ২০টি পরিষেবা পাবেন গ্রাহকরা। লোনের ইন্টারেস্ট রেট থেকে আরও অনেক প্রয়োজনীয় সার্ভিস পাবেন এখানে। সেই ক্ষেত্রে আপানার ব্য়াঙ্কের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে হোয়াটসঅ্য়াপ ব্যাঙ্কিংয়ে।

এই ধাপগুলি অতিক্রম করলেই কাজ হবে
স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা SBI অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্ট্রেশনের কাজ করতে পারেন। প্রথমে https://bank.sbi ওয়েবসাইটে যান। এখানে WhatsApp Banking-এর ধাপগুলি বিস্তারিতভাবে বলা আছে। আপনি আপনার মোবাইল ব্যবহার করে সহজেই QR কোডটি স্ক্যান করতে পারেন ও SBI-এর পরিষেবাগুলি এখানে পেতে পারেন। 
এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে “WAREG ACCOUNTNUMBER” এই নিয়ম মেনে SMS পাঠাতে পারেন +917208933148 নম্বরে । উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্ট নম্বর 123456789 হয়, তবে ব্যবহারকারী +917208933148 নম্বরে WAREG 123456789 হিসেবে SMS পাঠাবেন। 

কীভাবে এখান থেকে পরিষেবা নেবেন
রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, +919022690226 নম্বরে ‘Hi SBI’ লিখে পাঠান।  অথবা WhatsApp-এ আপনি যে বার্তাটি পেয়েছেন, যাতে লেখা আছে “Dear Customer, You are successfully registered for SBI WhatsApp Banking services.”তার উত্তরে বার্তাটি পাঠান।

বার্তাটি পাঠানোর পর, আপনি নীচের উত্তর পাবেন
“Dear Customer, Welcome to SBI WhatsApp Banking Services! Please choose from any of the options below.”

এখানে এসে আপনি আপনার প্রয়োজনীয় পরিষেবাটি বেছে নিতে পারবেন। SBI WhatsApp Banking ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন। আপনার সর্বশেষ ১০টি লেনদেনের ‘মিনি স্টেটমেন্ট’ বা সংক্ষিপ্ত বিবরণী পাবেন। পূর্ণাঙ্গ অ্যাকাউন্টের বিবরণী (Account Statement) দেখতে পারবেন ও আরও অনেক কিছু করতে পারবেন।

SBI WhatsApp Banking-এ আপনি কী কী পরিষেবা পাবেন ?

১ ব্যালেন্স চেক করতে পারবেন এখানে
২ মিনি স্টেটমেন্ট (সর্বোচ্চ ১০টি লেনদেনের বিবরণ) পাওয়া যাবে
৩ আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট (সর্বোচ্চ ২৫০টি লেনদেনের বিবরণ) থাকবে এখানে
৪ অন্যান্য স্টেটমেন্ট পরিষেবা (গৃহঋণ ও শিক্ষাঋণের সুদের সার্টিফিকেট)
৫ এখান থাকছে পেনশন স্লিপ পরিষেবা
৬ ঋণ সংক্রান্ত তথ্যাবলি (গৃহঋণ, গাড়ি ঋণ, সোনার ঋণ, ব্যক্তিগত ঋণ, শিক্ষাঋণ)
৭ বেশিরভাগ প্রশ্নাবলী বা (FAQ) ও সুদের হার থাকবে এখানে
জমা সংক্রান্ত তথ্যাবলি (সেভিংস হিসাব, ​​রেকারিং ডিপোজিট, টার্ম ডিপোজিট – বৈশিষ্ট্য ও সুদের হার)
৭ NRI পরিষেবা (NRE হিসাব, ​​NRO হিসেব) – বৈশিষ্ট্য ও সুদের হার জানতে পারবেন
৮ Insta অ্যাকাউন্ট খোলা (ফিচার/যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র ও FAQ)
৯ যোগাযোগের তথ্য/অভিযোগ সমাধানের হেল্পলাইন পাবেন হোয়াটসঅ্যাপে
১০ পূর্ব-অনুমোদিত ঋণ সংক্রান্ত খোঁজ (ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, দু-চাকার ঋণ)
১১  ডিজিটাল ব্যাঙ্কিং বিষয়ক তথ্যও পাওয়া যাবে এখানে
১২ প্রচারমূলক অফার দেখা যাবে 
১৩ ব্যাঙ্কিং ফর্ম ডাউনলোড করতে পারবেন
১৪ ব্যাঙ্কের ছুটির তালিকা 
১৫ আপনার ডেবিট কার্ড ব্যবহারের নিয়মাবলী
১৬ হারানো/চুরি যাওয়া কার্ড সংক্রান্ত তথ্য
১৭ কাছের ATM/শাখা খোঁজার সুবিধা থাকবে এতে

SBI WhatsApp Banking পরিষেবাগুলি আপনাকে তাৎক্ষণিকভাবে মৌলিক ব্যাঙ্কিং কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করে। এই পরিষেবাগুলোর মাধ্যমে আপনি অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সমাধান পেতে পারেন, যা আপনার বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবাকে অত্যন্ত সহজ করে তোলে।
  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *