SBI Jobs : স্টেট ব্যাঙ্ক দিল দারুণ খবর। চলতি অর্থবর্ষে ১১,০০০ থেকে ১২,০০০ কর্মী নিয়োগ (SBI Recruitment) করবে SBI। ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যেই ২৫০ শাখা খুলবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ক্লারিকাল ও অফিসিয়াল পদে হবে এই বিপুল নিয়োগ। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই খবর জানিয়েছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেঠি। ব্যাঙ্কের চেয়ারম্যান জানিয়েছেন, ব্যাঙ্কে কর্মীদের অবসর ও প্রয়োজন অনুসারে এই সংখ্য়াটা ঠিক হবে।
চলতি বছরে আইটিতে হবে কম নিয়োগ
২০২৫-২৬ অর্থবর্ষে বিপুল নিয়োগ করেছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। গত বছর ২৫,৬৩৩ জন কর্মী নিয়োগ করেছে ব্যাঙ্ক, সেই কথাই বলছে অ্যানুয়াল রিপোর্ট। এর মধ্যে ৪৬৪০ জন অফিসার ১৯৩৪০ জন অ্য়াসোসিয়েট ছাড়াও ১৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হয়েছে। শেঠি জানিয়েছেন, গত বছর এই বিপুল নিয়োগের পিছনে মূল কারণ ছিল আইটি অফিসারদের নিয়োগ। সব মিলিয়ে গত অর্থবর্ষে ১৫০০ জন আইটি অফিসার নেওয়া হয়েছিল।
তবে এবার আর তত আইটি অফিসার প্রয়োজন নেই ব্যাঙ্কের। তাই এই ক্ষেত্রে কম নিয়োগ হবে। ২০২৬ সালের মার্চ মাস নাগাদ এসবিআই (SBI)-এর কর্মীর সংখ্যা ছিল ২.৪৫ লক্ষেরও বেশি, যা একে ভারতের অন্যতম বৃহত্তম নিয়োগকর্তায় পরিণত করেছে।
আরও ২৫০ শাখা তৈরি হবে ২০২৭ সালের মধ্যে
চলতি অর্থবর্ষের মধ্যে আরও ২৫০ টি শাখা তৈরি করবে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। দেশজুড়ে বিপুল ব্রা়ঞ্চ থাকার পরও নতুন করে এই শাখার উদ্যোগ নিচ্ছে স্টেট ব্যাঙ্ক। এই বিষয়ে ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেঠি বলেছেন, বাণিজ্যিকভাবে সক্রিয় কিছু জেলায় নতুন করে শাখা খোলার পরিকল্পনা করছে ব্যাঙ্ক। এ ছাড়াও নতুন বসতি এলাকায় ব্যাঙ্কের শাখা খুলবে কর্তৃপক্ষ।
NSE-তে অংশীদারিত্ব কমাবে স্টেট ব্যাঙ্ক
তবে এর পাশাপাশি কিছু ব্যাঙ্কের পুনর্বিন্যাস বা যৌক্তিকরণের বিষয়ে ভাবছে স্টেট ব্যাঙ্ক। এই ক্ষেত্রে কোন ব্যাঙ্কের শাখার কী বিজনেস হচ্ছে সেই বিষয়টিও নজরে রাখবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর পাশাপাশি চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দিনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ার কমাবে ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে SBI ও SBI Capital Market LTD NSE থেকে ১ শতাংশ যৌথ অংশিদারিত্ব কমিয়ে দিতে চাইছে। যেকারণে ৩০,০০০ কোট টাকার IPO আনার প্রস্তাব রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন : প্রচুর ট্রেনি পদে নিয়োগ করেছে GAIL, কী লাগবে যোগ্যতা, কীভাবে আবেদন করবেন ?
