Swapan Dasgupta: ‘কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ’, অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর


কলকাতা: রাসবিহারী কেন্দ্র থেকে নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। বিপুল ভোটে জিতেছিলেন। এরপর গত ১ জুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে বুধবার স্বপন দাশগুপ্তর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন স্বপন দাশগুপ্ত। প্রথম দিনে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা ও তা বোঝার চেষ্টা করেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। স্বপন দাশগুপ্ত বলছেন, ‘সবার সঙ্গে কথা বলে আগে সমস্যার কথা জানতে হবে। সব জিনিস বোঝার চেষ্টা করছি। শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলব।’

বিরাট ঋনের বোঝা রয়েছে আগের সরকারের। তা নিয়েও মুখ খুললেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, ‘কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোর চ্যালেঞ্জ। আগে সব জিনিসের ওপরই কর চাপিয়ে দেওয়া হত। এখন সেটা যেন না করা হয়, তা দেখতে হবে।’ তিন আরও বলেন, ‘মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলে সব কিছুর সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কি কি খামতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আগে।

বিজেপি সরকারের উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্য়ায়। দায়িত্ব পাওয়ার পরই তিনি বলছেন, ‘শিক্ষাক্ষেত্রে তার প্রভাব পড়েছে সব থেকে বেশি। সেই কারণে আমাদের এই অঙ্গীভূত করা, একত্রীকরণ করা ও সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে হুবহু আমরা এখানে প্রয়োগ করব। মেনে চলব। যাতে বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই সুবিধা পশ্চিমবঙ্গের মাটিতেও তারা পেতে পারে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ শিক্ষা ক্ষেত্রে কার্যত জ্ঞানসাগর ও গুণসাগর হিসাবে ছিল। আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অধিনায়কত্ব করবে। সেই জায়গায় নিয়ে যাওয়া। তার জন্য যা যা করণীয়, আমরা করব।’

উল্লেখ্য, ইতিমধ্যেই মন্ত্রীসভায় কে কোন দফতর পাবেন তা ঘোষিত হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ছাড়া বাকি যাঁরা যে যে দফতর পেয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক — 
শিল্পমন্ত্রী: তাপস রায় 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী: শারদ্বত মুখোপাধ্যায় 
উচ্চশিক্ষা মন্ত্রী: জগন্নাথ চট্টোপাধ্যায় 
শিক্ষা, বস্ত্রমন্ত্রী: দীপক বর্মন 
পরিবহণ, শ্রমমন্ত্রী: অর্জুন সিং 
কৃষিমন্ত্রী: দুধকুমার মণ্ডল 
পর্যটন, পরিষদীয় মন্ত্রী: শঙ্কর ঘোষ 
বন, পরিবেশমন্ত্রী: মনোজ ওঁরাও 
গৌরীশঙ্কর ঘোষ : অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা
কল্যাণ চক্রবর্তী : তথ্যপ্রযুক্তি
অরূপ কুমার দাস : সেচ
অজয় পোদ্দার : পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *