Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!


কলকাতা: বিয়ে থেকে শুরু করে সন্তান.. বারেই বারেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। সহ্য করতে হয়েছে যথেষ্ট কটুক্তি। শাহনওয়াজ শেখের সঙ্গে বিবাহ, সন্তানের গায়ের রং নিয়ে পর্যন্ত কটাক্ষ শুনতে হয়েছে এই বঙ্গকন্যাকে। দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। বর্তমানে এই বঙ্গকন্যার বাসস্থান মুম্বই। সেখানেই পরিবারকে নিয়ে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও টুকরো টুকরো বিভিন্ন ছবি শেয়ার করে নেন তিনি। বারে বারে, বিভিন্ন সাক্ষাৎকারেই তিনি বলেছেন যে, আদৌ তিনি কোনও কটাক্ষে কান দেন না। নিজের শর্তেই জীবনযাপন করতে ভালবাসেন তিনি।

ভিন ধর্মে বিবাহ, সন্তানের ধর্ম, গায়ের বর্ণ নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে!

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে দেবলীনা জানান, অনেকেই জানতে চান যে, তিনি ধর্ম পরিবর্তন করেছেন কি না বা তাঁর স্বামী মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়েছেন কি না। অনেকে নাকি এটাও বলতে শুরু করেন যে, খুব তাড়াতাড়ি তাঁদের বিচ্ছেদ হবে এই ভিন্ন ধর্মের কারণেই। দেবলীনা এটাও বলেন যে, এই প্রশ্ন তাঁকে হামেশাই শুনতে হয় যে, তাঁর সন্তানের ধর্ম কী? দেবলীনার স্পষ্ট প্রশ্ন, মন্দির না মসজিদ… কোথায় একজন শিশুকে ট্রোলিং করা শেখানো হয়? তিনি আরও বলেন, যে সমস্ত মানুষেরা তাঁদের প্রোফাইল পিকচারে ঈশ্বরের ছবি লাগিয়ে রাখেন, তাঁদের আচরণে কোনও ধর্মীয় প্রভাব তো দেখা যায় না! বরং তাঁরা সবসময় কটূ কথা বলতেই উদ্যত থাকেন।

অভিনেত্রী আরও বলেন, তাঁর বা তাঁর স্বামীর সম্পর্কের ব্যাপারে, ধর্মের ব্যাপারে ট্রোলিং তিনি গায়ে না মাখলেও, সন্তানের সম্পর্কে কোনও কটূ কথা তিনি সহ্য করতে পারেন না। কারণ তিনি বিশ্বাস করেন, শিশু ফুলের মতোই সুন্দর। তাকে বিনা কারণে এরকম কটূ কথা বলা যায় না। ফলে সন্তানের প্রসঙ্গ উঠলে খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন দেবলীনা। তিনি বলেন যে, সন্তানকে নিয়ে কটূ কথা বললে… তিনি তলোয়ার এবং ত্রিশূল, এই ২ নিয়েই রুখে দাঁড়াতে প্রস্তুত। পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, তিনি যখন সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় শিশুদের ওপর অত্যাচারের খবর শোনেন বা পড়েন, সেটা তাঁকে ভীষণ আঘাত করে। তিনি আবেগ সামলাতে পারেন না।

 

আরও পড়ুন: Arijit Singh: ‘বিগ বস’-এর অনুরাগী অরিজিৎ সিংহও? নিয়মিত দেখবেন এই সিজন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *