কলকাতা : শুক্রবার ভারী বর্ষণের কারণে দুর্বিসহ অবস্থা কলকাতার। বহু এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। হাঁটু পর্যন্ত জল জমেছে। যার কারণে বাড়ির বাইরে বেরোনো মুশকিল হয়ে উঠেছে। কিন্তু মানুষ এই প্রতিকূলতাকে ভয় না পেয়ে বাইরে বেরোনোর নতুন উপায় ঠিক খুঁজে বার করেছে। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জলমগ্ন রাস্তা পার হতে হিমশিম খাওয়া এক ব্যক্তিকে সাহায্য করার জন্য, আরেকজন ব্যক্তি তাকে নিজের পিঠে তুলে নেন এবং ‘মানব যাত্রী’র মতো জলের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যান। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটিকে ‘বিশেষ উবার রাইড’ বলে অভিহিত করা হচ্ছে। এই ‘দেশীয় ব্যবস্থা’ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে।
ঘটনাটি ঘটেছে কলকাতার ভবানীপুর এলাকায়, যেখানে ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট হাঁটু-সমান নোংরা জলে ডুবে গিয়েছিল। ‘বিহার এক্স বেঙ্গল’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, একজন খালি গায়ে থাকা ব্যক্তি জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। এরপর তিনি আরেকজনকে পিঠে তুলে নেন, যাতে তার পা না ভিজে এবং তিনি রাস্তা পার হতে পারেন। তারপর লোকটি সাবধানে সেই জল পেরিয়ে তাকে রাস্তার শুকনো অংশে নামিয়ে দেন। অন্যরাও মন ভরে এই অসাধারণ দৃশ্যটি দেখছিলেন।
ভিডিওটিকে আরও মজাদার করে তুলতে ক্যাপশনে লেখা হয়েছে, “ভবানীপুর এলাকার জন্য বিশেষ উবার রাইড” এবং “জল পারাপারের পরিষেবা”! তবে, এই হাসির দৃশ্যের প্রেক্ষাপটের আড়ালে রয়েছে কলকাতার দুর্বল জল নিষ্কাশন ব্যবস্থার চিত্র। বর্ষার শুরুতেই শহরের রাস্তাগুলো সমুদ্রে পরিণত হওয়ায় চিন্তায় পড়েছে প্রশাসন। এই ভিডিওটি যেমন মানুষকে হাসাচ্ছে, তেমনই কলকাতার জল জমে থাকার বাস্তব চিত্রটিও ফুটিয়ে তুলেছে।
PM Modi :গোটা দেশকে এক করে দিয়েছে এই যোগ দিবস | কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে: মোদি
