কলকাতা: খাতায় কলমে বর্ষা বিদায় নিলেও, এখনও হামেশাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি। সপ্তাহ শেষে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি , বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সপ্তাহশেষে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা
গোটা দেশের আবহাওয়ার দিকে চোখ রাখলে, আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরে এখন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকাতে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা জম্মু থেকে দেহরাদুন এবং বারাণসী হয়ে নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দু-তিন দিনে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই আবহাওয়া দফতরের। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতার সঙ্গে কোথাও কোথাও দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। সপ্তাহান্তে অবশ্য বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। আনুষ্ঠানিক ভাবে এখনও পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি। বরং বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তার প্রভাবে বৃষ্টি বেড়েছে গত কয়েকদিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। ভিজবে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বুধবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার পর আবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোচবিহারেও শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভিজবে উত্তরবঙ্গের এই তিন জেলা।
JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
