কলকাতা: বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তাঁর বিরুদ্ধে থাক ১০টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। তোলাবাজির মামলা ছাড়াও বাকি সমস্ত মামলা গুলিতে তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে ফেলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আর এবার দেবরাজের ঘনিষ্ঠদেরও তলব করা শুরু করেছে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ইতিমধ্যেই সিটের হাজিরা এড়িয়েছেন বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর। জানা গিয়েছে বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর ও দেবরাজের এক ছায়া সঙ্গীকে নোটিশ পাঠিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর, এবার তদন্তকারীদের আতসকাচের নীচে তাঁর ঘনিষ্ঠরা। তোলাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আজ তলব করা হয় বিধাননগর পুরসভার ৬ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। নোটিস দেওয়া হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী তৃণমূল নেতা রতন মৃধাকেও। যদিও কেউই আজ হাজিরা দেননি বাগুইআটি থানায়।
আরও পড়ুন: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
তৃণমূল আমলে কি তোলাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিলেন দেবরাজ চক্রবর্তী? এবার পুলিশের নজরে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠরা। জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর পুরসভার ৬ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও দেবরাজের এক ছায়াসঙ্গী-সহ ৭ জনকে ডেকে পাঠাল পুলিশ। যাঁদের নাম শোনা গিয়েছিল অভিযোগকারীদের মুখেও। দেবরাজকাণ্ডে বিধাননগর কমিশনারেট ৮ সদস্যের SIT গঠন করে তদন্ত শুরু করেছে। সেই বিশেষ তদন্তকারী দল শনিবার তলব করে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ৭ জনকে।
কাদের তলব করা হয়েছে? জানা গিয়েছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের সেই তালিকায় রয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায় ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়া। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সমরেশ চক্রবর্তী, মাইকেল নস্কর, সম্রাট বড়ুয়া। বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এছাড়াও হাজিরার নোটিস পাঠানো হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত রতন মৃধাকেও।
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
