কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার


শিবাশিস মৌলিক, নয়া দিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন শর্মিলা সরকার। NDA জোটে যোগ দিতে আজই দিল্লিতে NCPI নেতৃত্ব। NCPI-র হয়ে ২ সাংসদ পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। তৃণমূল থেকে NCPI-তে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। 

১৪ জুন রবিবার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ জানিয়েছিলেন যে তাঁরা ত্রিপুরার দল NCPI- তে যোগ দিচ্ছেন। NDA- এর জোট শরিক হিসেবে কাজ করবেন তাঁরা। এই ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার। এবার জানা যাচ্ছে, এই ২ জন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন। গতকাল দুটো গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এরপর তাঁরা চলে যান ২০ নম্বর আকবর রোডে লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যে NCPI – এর সঙ্গে মিশতে চলেছেন, এই সংক্রান্ত সই করা চিঠি তুলে দেওয়া হয় ওম বিড়লার হাতে। 

‘তমলুকে লড়তে গেছিলাম, দল জানত কনফার্ম হারা সিট’, ফের বিস্ফোরক দেবাংশু

এই ঘটনার পর ২৪ ঘণ্টাও পার হয়নি। তবে দুই বিদ্রোহী সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যোগ দিতে চলেছেন NCPI- তে এবং NDA- এর শরিক হতে চলেছেন তাঁরা। সংখ্যাতত্ত্বের হিসেবে দেখা যাচ্ছে বিজেপির পর NDA- এর সবচেয়ে বড় শরিক হতে চলেছে NCPI, যাদের সাংসদ সংখ্যা বর্তমানে ২০ জন। সূত্রের খবর, NCPI নেতৃত্ব এখন দিল্লিতে রয়েছেন এবং একাধিক বিজেপি নেতার সঙ্গে তাঁরা বৈঠক করছেন। এই বৈঠকের মাধ্যমেই NDA- এর জোট শরিক হতে চাইছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন NCPI- এর কোনও সাংসদ ছিলেন না লোকসভায়। তবে এবার তৃণমূলের বিদ্রোহী ব্লকের ২০ জন সাংসদ NCPI- তে যোগ দেওয়ায় তাদের সাংসদ সংখ্যা বেড়েছে, বলা ভাল তৈরি হয়েছে। পরিসংখ্যান অনুসারে সাংসদ সংখ্যার বিচারে ভারতীয় জনতা পার্টির পরে NDA- এর সবচেয়ে বড় শরিক হতে চলেছে এই NCPI, কারণ অন্যান্য জোট শরিকদের তুলনায় তাদের সাংসদ সংখ্যা বেশি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *