Headlines

হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান


সুনীত হালদার, হাওড়া : হাওড়ার জগৎবল্লভপুরে স্বর্ণব্যবসায়ীকে লক্ষ করে গুলি ! ব্যবসায়ীর কাছ থেকে টাকা-গয়না লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পায়ে গুলি নিয়ে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন পল্লব সাহা নামে ওই ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে গুলির খোল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে, দাদার সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পল্লব সাহা। রাস্তায় একটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। টাকা-গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। বাধা দিলে ওই স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলি এসে লাগে পায়ে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ।                    

গতকাল রাতে জগৎবল্লভপুরের পাতিয়াল হাটতলা বাসস্ট্যান্ডের কাছে এক স্বর্ণ ব্যবসায়ীর টাকা এবং গয়না লুঠ হয়েছে বলে জানা গিয়েছে। পল্লব সাহা নামে এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর দাদার সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি বাইকে করে চারজন দুষ্কৃতী এসে তাঁদের ঘিরে ধরে। পল্লবের কাছ থেকে একটি টাকা এবং গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই স্বর্ণ ব্যবসায়ী বাধা দিলে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলি তাঁর পায়ে লাগে। এরপর আশপাশের লোকজন দুষ্কৃতীদের তাড়া করলে অন্ধকারের মধ্যে চম্পট দেয় ওই চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আহত ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, পল্লব সাহা তাঁর দাদার সঙ্গে দোকানে সোনার কাজের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের কাজও করেন।                           

‘সেবাশ্রয়’ নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি 

বীরভূমের নলহাটিতে প্রচুর বিস্ফোরকের হদিশ। গতকাল NIA-অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, দেড়শোটি ডিটোনেটর। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জিলেটিন স্টিক। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণে এই বিস্ফোরকের উৎস কী? কীসের উদ্দেশে তা মজুত করে রাখা হয়েছে? সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *