‘৩০ কোটি…’! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?


কলকাতা : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ। নোদাখালি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফান দুর্নীতির অভিযোগ দায়ের করলেন ববি। থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববির। বজবজ-২ নম্বর ব্লকে আমফানের ত্রাণের প্রায় ৩০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের নামেও অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই এলাকার তৎকালীন পঞ্চায়েত প্রধান-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে অভিযোগপত্রে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান অভিজিৎ দাস। এর আগে ফলতা থানাতেও আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *