8th Pay Commission : ‘প্রফেশনাল ট্যাক্স’ দিতে হবে না কর্মীদের ? অষ্টম বেতন কমিশনে আসছে কী সুখবর ? 


Salary News : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) দিতে পারে সুখবর ! কর্মী সংগঠনের এই দাবি মেনে নিলে আগামী দিনে ‘প্রফেশনাল ট্যাক্স'(Professional Tax) দিতে হবে না কর্মীদের। সম্প্রতি এই বিষয়ে কমিশনের কাছে দাবিপত্র জমা দিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-র ‘স্টাফ সাইড’।  

কেন এই দাবি করা হচ্ছে
বেতনভুক কর্মীদের আয়ের ওপর একটি নির্দিষ্ট কর আরোপ করে থাকে রাজ্য় সরকার। কর্মচারীদের বেতন থেকে কাটা এই করকেই প্রফেশনাল ট্যাক্স বা পেশা কর বলে। কর্মী সংগঠনের দাবি, এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আয়কর ছাড়াও গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা GST দিতে হয়। তাই নতুন করে রাজ্য় সরকার প্রফেশনাল ট্যাক্স নিলে তাদের ওপর করের বাড়তি বোঝা চাপে। তাই এই ট্যাক্স নেওয়া উচিত নয়।  

বেতন কাঠামো সংশোধন নিয়ে আরও কী কী দাবি
প্রফেশনাল ট্যাক্স বন্ধ করার দাবির পাশাপাশি অষ্টম বেতন কমিশনের কাছে আরও অনেক আবেদন রাখা হয়েছে কর্মী সংগঠনের তরফে। যার মধ্য়ে রয়েছে ন্যূনতম বেতন বৃদ্ধির ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি। 

প্রকৃত ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে HRA নির্ধারণ
বর্তমানে বাজারের প্রকৃত বাড়ি ভাড়া এবং সরকারি কর্মচারীদের দেওয়া HRA-এর মধ্যে একটি বড় ফারাক বা গরমিল রয়েছে। বিশেষ করে বড় শহরগুলিতে সামান্য টাকায় ভালো আবাসন পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই কর্মী সংগঠনের প্রথম দাবি হল, এই বৈষম্য দূর করে বাজারের আসল ভাড়ার হারের সঙ্গে সামঞ্জস্য রেখে HRA নির্ধারণ করা হোক। 

ডিএ-র সঙ্গে যুক্ত হোক HRA 
কর্মী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, মাসিক বাড়ি ভাড়া ভাতাকে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স (DA)-এর সঙ্গে সরাসরি যুক্ত (Index) করা হোক। এর ফলে বাজারে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের HRA-ও স্বয়ংক্রিয়ভাবে (Automatically) বৃদ্ধি পাবে, যার ফলে আলাদা করে নতুন ঘোষণার অপেক্ষা করতে হবে না।

গাড়ি কেনার জন্য 
এই দাবিপত্রে বলা হয়েছে, কোনও কর্মী যদি গাড়ি কিনতে চায়, সেই ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম দেওয়া হোক অষ্টম বেতন কমিশনে।

উৎসবের জন্য 
এখানেই শেষ নয়, উৎসবের আগে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে এক মাসের মূল বেতন বা বেসিক স্যালারি অগ্রিম হিসেবে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।

প্রাকৃতিক দুর্যোগের জন্য
কোনও কারণে প্রাকৃতিক দুর্যোগ হলে যেন এক মাসের বেসিক স্যালারি অগ্রিম হিসাবে দেওয়া হয়, সেই আবেদন করেছে কর্মী ইউনিয়ন।এই নতুন দাবিগুলির পাশাপাশি কম্পিউটার ও বাড়ি তৈরির অগ্রিমের  ঊর্ধ্বসীমা বাড়ানোরও অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন : গাড়ি কেনার জন্য আগাম ১০ লাখ ! উৎসবের আগে ১ মাসের বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কী আপডেট ?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *