ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের


নয়াদিল্লি :  ফের অশান্ত পশ্চিম এশিয়া। ফের আক্রমণের মুখে এলপিজি-বাহী জাহাজ। ইরানের আঞ্চলিক জলসীমায় শুক্রবার মোজাম্বিকের পতাকাবাহী একটি এলপিজি (LPG) ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। জাহাজটির নাম ‘দিশা‘ (Disha) । ওই জাহাজে ছিলেন ২৮ জন ভারতীয় নাবিক। শেষ পাওয়া খবর অনুসারে, তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন বলে খবর। এই খবর নিশ্চিত করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানায়, ঘটনার পর তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলেও নিশ্চিত করা হয়েছে। ভারতের সামুদ্রিক কর্মীদের সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, পারস্য উপসাগরের দিকে যাওয়ার পথে হরমুজ প্রণালীর কাছে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিতে আঘাত হানে।

এই ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। কিছুদিন আগে হওয়া যুদ্ধবিরতি এখন অতীত। ফের হরমুজে চলছে পরপর ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলেও। এখন আশঙ্কা এই প্রভাব কি সরাসরি এসে পড়বে ভারতের এলপিজি গ্যাসের স্টকে ? ফের বাড়বে কি রান্নার গ্যাসের দাম ? এটাই এখন সবথেকে বড় আশঙ্কা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *