RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন


কলকাতা: আজ অভয়াকাণ্ডের ২ বছর, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন। সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন করা হবে। সেই রাতে অভয়ার সঙ্গে যাঁরা ছিলেন, এবার তাঁদেরকে আনা হবে স্বাস্থ্য দফতরের তদন্তের আওতায়। কথা বলা হবে  অধ্যাপকদের সঙ্গেও। এইমুহূর্তে নজরে রয়েছে তাই আরজি করের চেস্ট মেডিসিন বিভাগও। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 

RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

আরও পড়ুন, RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, ‘হাতে চ্যানেল নিয়ে’ ৭ তলা থেকে কীভাবে ‘উধাও’ ?

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগাস্ট, ২ বছর আগে এই দিনেই আর জি কর মেডিক্যালের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।চিকিৎসকের খুন-ধর্ষণ ঘিরে উত্তাল হয় রাজ্য-দেশ।নিজেরই কর্মক্ষেত্রে, কর্তব্যরত অবস্থায় নৃশংসতার শিকার হন তরুণী চিকিৎসক।বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে, স্বাস্থ্যভবনের সেই নোটিস পোস্ট করে জানিয়েছেন, চিকিৎসক বোন অভয়ার ধর্ষণ ও হত্যার ২ বছর পূর্ণ হচ্ছে ৯ অগাস্ট-এ। এই বেদনাদায়ক ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত স্বাস্থ্য কর্মীদের ২ মিনিটের নীরবতা পালনের একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্য দফতরও এককভাবে একইসঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছে। সেই তদন্ত অগ্রসর হচ্ছে। অভয়ার যেসব মাস্টারমশাইরা ছিলেন তাঁদের কাছ থেকেও আমরা কথাবার্তা শুনব। পাশাপাশি, সরকারি উদ্যোগে নির্যাতিতাকে স্মরণ করা হবে রবিবার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করা হবে।২০২৪ সালের ৯ অগাস্ট, R G কর মেডিক্য়ালের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়।

হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে।এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর কেটে গিয়েছে ২ বছর। রবিবার আরও একটা ৯ অগাস্ট! কিন্তু নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, এখনও তাঁরা বহু প্রশ্নের উত্তর পাননি। এই প্রেক্ষিতেই রাজ্য়ে পালাবদলের পর, খুলেছে RG কর ফাইলস। নতুন করে তদন্ত শুরু করেছে CBI.পাশাপাশি, তদন্ত করছে স্বাস্থ্য দফতরও। 

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, সত্যর জন্যই তো তদন্ত আবার নতুন করে চালু করা হয়েছে। এটা জরুরি নয়, এটা বাঞ্ছনীয়। তদন্তে আমরা খালি এইটুকুই দেখতে পারব, প্রমাণ লোপাট কে করেছিল? কেন করেছিল? কবে করেছিল? কীসের জন্য করেছি? আর কার আদেশে করেছিল? সেদিন সেই রাতে এই ঘটনা ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ার সঙ্গে ছিলেন?’ প্রশ্ন তুলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *