কলকাতা : আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজও বেশ কয়েকটি জেলায় তুলনায় বেশি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তার জন্য জারি রয়েছে সতর্কতাও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিনে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম – এই ৬ জেলায় আজ ৯ অগস্ট রবিবারের জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ ৯ অগস্ট রবিবার হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
A low pressure area has formed Southern part of West Bengal & adjoining North Odisha pic.twitter.com/LtUn6yNwUa
— IMD Kolkata (@ImdKolkata) August 8, 2026
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
Daily Weather Update video : 08-08-2026. https://t.co/pwD5wjs9VU pic.twitter.com/k41O6gKqeN
— IMD Kolkata (@ImdKolkata) August 8, 2026
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। সোমবারও কমই থাকবে ঝড়বৃষ্টির পরিমাণ। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে, রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, আর তাই জারি রয়েছে হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ ৯ অগস্ট, ২০২৬ – রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার – এই চার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
