RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী


সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর! তলব করা হবে সেই রাতে জরুরি বিভাগে উপস্থিত লোকজন, অধ্যাপকদের। আরও এক ৯ অগাস্টের আগে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নজরে আরজি করের চেস্ট মেডিসিন বিভাগও।  সব সরকারি হাসপাতালে ২ মিনিট নীরবতা পালন।

RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনায় কাদের ‘পেতে দেরি হতে পারে’ ? জানালেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী  শারদ্বত মুখোপাধ্যায় বলেন, অভয়ার সেই দিন সেই রাতে যাঁরা যাঁরা তাঁর সঙ্গে ছিলেন, তাঁদের সঙ্গে কথাবার্তা হবে, তাঁদেরকে তদন্ত-তলব করা হবে। RG কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় আলাদাভাবে তদন্ত করছে স্বাস্থ্য দফতর। শনিবার একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‍্যায়। সেই রাতে যাঁরা অভয়ার সঙ্গে ছিলেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্য দফতরও এককভাবে একইসঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছে। সেই তদন্ত অগ্রসর হচ্ছে। অভয়ার যেসব মাস্টারমশাইরা ছিলেন তাঁদের কাছ থেকেও আমরা কথাবার্তা শুনব। পাশাপাশি, সরকারি উদ্যোগে নির্যাতিতাকে স্মরণ করা হবে রবিবার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করা হবে।২০২৪ সালের ৯ অগাস্ট, R G কর মেডিক্য়ালের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়।হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ ও খুন করা হয় তরুণী চিকিৎসককে।এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর কেটে গিয়েছে ২ বছর। রবিবার আরও একটা ৯ অগাস্ট! কিন্তু নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, এখনও তাঁরা বহু প্রশ্নের উত্তর পাননি। 
এই প্রেক্ষিতেই রাজ্য়ে পালাবদলের পর, খুলেছে RG কর ফাইলস। নতুন করে তদন্ত শুরু করেছে CBI.পাশাপাশি, তদন্ত করছে স্বাস্থ্য দফতরও। 

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, কোথায় কোথায় আমাদের ডিপার্টমেন্টাল গ্যাপ আছে বা ফাঁক আছে, আমাদের হাসপাতালগুলি যেগুলো ছিল, RG কর হাসপাতাল সেখানে সেই চেস্ট বিভাগে কোথায় কোথায় কীরকম কী ফাঁক ছিল? সেই ফাঁকগুলো কেন ছিল? কীভাবে তৈরি হল? পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুজিয়ে ফেলা হল। কীভাবে বুজিয়ে ফেলা হল, এবং কেন বুজিয়ে ফেলা হল, কে কে বুজিয়ে ফেলল, এগুলো নিয়ে একটু তদন্ত-তলব আমরা শুরু করেছি। এবং সেটা অগ্রসর হবে। অন্যদিকে, শনিবার ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষ্যে এদিন আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজিত হয় স্মরণসভা। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মারা ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ বাম নেতা-নেত্রীরা। তাঁদেরও দাবি, অভয়াকাণ্ডের সঠিক বিচার চাই। 
 
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী  মীরা ভট্টাচার্য বলেন, বিচার চাই।সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য  মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, সরকার বদলেছে নীতি বদলায়নি। এই তিন মাসে রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা এখনো আশা করি এই সরকার বিচার দেবে।অভয়ার বিচারের দাবিতে রবিবার ফের পথে নামছে অভয়া মঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *