Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?


Raksha Bandhan Free Recharge For Women : আপনার কাছেও আসতে পারে এই ভাইরাল ভিডিয়ো (Viral Video)। যেখানে দেশের প্রধানমন্ত্রীকে (PM Modi) দেখা যাচ্ছে বড় প্রতিশ্রুতি দিতে। রাখি বন্ধন (Raksha Bandhan) উপলক্ষ্য়ে দেশের সব মহিলাকে এক বছরের জন্য় মোবাইল রিচার্জ ফ্রি (Free Mobile Recharge) দেবেন বলছেন নরেন্দ্র মোদি। আদৌ সত্যি না এটাও কোনও ভুয়ো ভিডিয়ো (Fake Video) ? 

কী দেখা যাচ্ছে এই ভিডিয়োতে ?
এই ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে, আগামী বছরের জন্য় বিনামূল্যে মোবাইল রিচার্জ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষ্য়ে এই সুবিধা দেওয়ার কথা বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম, এক্স হ্য়ান্ডেলে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এই ভিডিয়ো ক্লিপ।

এই ধরনের সুবিধাজনক প্রকল্পগুলি দেশবাসীর নজর কাড়ে
আসলে সরকারি বিভিন্ন প্রকল্পের ঘোষণার খবর সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ছড়িয়ে পড়ে। বিশেষ করে সুবিধাজনক প্রকল্পগুলি দেশবাসীর নজর কাড়ে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। তবে অনেক সময় সরকারি প্রকল্পের নামে চালানো এই ধরনের ভিডিয়ো সত্য়ি হয় না। এর পিছনে থাকে প্রতারকদের অসৎ উদ্দেশ্য। প্রধানমন্ত্রী এই ভিডিয়োটি সেরকম কিছু নয় তো ?

সরকারের তরফে কী বলা হয়েছে
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, এই ক্লিপটি পুরোপুরি ভুয়ো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীতের একটি ভিডিয়ো নিয়ে তাতে এডিট করে এই কারসাজি করা হয়েছে। এরমধ্যেই জুড়ে দেওয়া হয়েছে ফলস ক্লেম। রাখির দিন উপলক্ষ্য়ে মহিলাদের ফ্রি মোবাইল রিচার্জের কোনও ধরনের প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী। এটি পুরোপুরি ফেক ভিডিয়ো।   

 

আরও পড়ুন : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *