নয়াদিল্লি: ওভেনে হাঁড়ি বসানোর আগে বার বার করে চাল ধুয়ে নিই আমরা। ঘোলা জল যত ক্ষণ না স্বচ্ছ হচ্ছে, তত ক্ষণ চাল ধোওয়া চলে। সেদ্ধ ভাতে যাতে কোনও রকম ময়লা থেকে না যায়, তার জন্যই এমনটা অভ্যাস হয়ে গিয়েছে বহু মানুষের। কিন্তু বার বার চাল ধোওয়ার বিরুদ্ধে এবার প্রচার শুরু হল ব্রিটেনে। জলবায়ু পরিবর্তন, তাপপ্রবাহের জেরে জলসঙ্কট তীব্র হচ্ছে সেখানে। বার বার করে চাল ধোওয়া বন্ধ করলে অনেকটাই জল বাঁচবে বলে দাবি। কিন্তু বার বার করে চাল না ধুয়ে কি খাওয়া উচিত? চালে নোংরা থেকে যাবে না তো? আশঙ্কা করছেন অনেকেই। এব্যাপারে নিজেদের মতামত জানিয়েছেন বিশেষজ্ঞরাও। (Water Crisis)
জল বাঁচাতে ব্রিটেনে যে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে, তাতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বার বার করে চাল ধোওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। Water Services Regulation Authority Ofwat’s Innovation Fund, South Staffs Water এবং Cambridge Water জল সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সচেতন করে তোলার ওই কর্মসূচিতে শামিল। বিশেষ করে খরার মরশুমে যাতে বেশি জল নষ্ট না হয়, তার উপর জোর দিচ্ছে তারা। আর দক্ষিণ এশীয় পরিবারগুলির পাঁচ থেকে সাত বার করে চাল দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। ওযুর সময় মুসলিমদের মধ্যে বার বার করে যেভাবে হাত-পা ধোয়া হয়, উঠেছে সে প্রসঙ্গও। (Rinsing Rice)
আরও পড়ুন: মানুষকে ভুল বুঝিয়ে বিক্রি? পিছু হটল ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, বর্নভিটা, ওরিও, Amway…কী জানাল FSSAI?
জল সংরক্ষণের প্রশ্নে দক্ষিণ এশীয় বা মুসলিম পরিবারগুলির উপরই কেন জোর দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। জলের কল খোলা থাকলে, পাইপ থেকে চুঁইয়ে পড়ে কত জল নষ্ট হয়, সেই প্রশ্নও উঠেছে। পাশাপাশি, চাল একবার বা দু’বার ধোওয়া হলে তাতে নংরা, বিষাক্ত পদার্থ থেকে যেতে পারে কি না, উদ্বেগ তৈরি হয়েছে তা নিয়েও। কারণ ভাত যাঁদের প্রধান খাদ্য, বার বার করে চাল ধোওয়াতেই অভ্য়স্থ তাঁরা। ভারতের উত্তর থেকে দক্ষিণ, বাঙালিদের মধ্য়েও বার বার করে চাল ধোওয়ার চল রয়েছে। তাই পাঁচ-সাতবারের পরিবর্তে এক-দু’বার চাল ধোওয়া আদৌ ঠিক হবে কি না, তা নিয়ে ফাঁপরে পড়েছেন অনেকেই।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
এব্যাপারে মতামত জানাতে শুরু করেছেন বিশেষজ্ঞরাও। PSRI হাসপাতালের চিকিৎসক শালিনী ব্লিস ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেন, “দু’-তিন বার চাল ধুলেই যথেষ্ট। কারণ প্যাকেটে বন্দি চাল ভাল জলে দু’বার ধুয়ে নিলেই হল। তাতেই ধুলো, ময়লা বেরিয়ে যাবে। সাত-আটবার করে চাল ধুলেই তা নিরাপদ, এমন ভাবার কারণ নেই।” চাল বার বার করে ধুলে আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান বেরিয়ে যায় বলে বিশ্বাস করেন অনেকে। তবে বাস্তবে তা সত্য নয় বলে জানান ওই চিকিৎসক। তাঁর মতে, ওই ধারণার সপক্ষে কোনও যুক্তিযুক্ত কারণ নেই। বরং বার বার করে চাল ধুলে পুষ্টিগুণ বেরিয়ে যেতে পারে। আয়রন, ফোলেট, থায়ামিন, নায়াসিন বেরিয়ে যায়। চালের উপর আর্সেনিকের তেমন প্রভাব নেই বলেও জানান তিনি। বরং বেশি জল দিয়ে চাল ফোটালে পুষ্টিগুণ বজায় থাকে, আর্সেনিক থাকলেও মাত্রা কমে যায় বলে মত তাঁর।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
