নয়াদিল্লি: নতুন করে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ। আর তাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল। বুধবার ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।ব্রেন্ট ক্রুডের দাম এই মুহূর্তে প্রতি ব্যারেলে ৯৯.৩৬ ডলার, বেড়েছে ১.৪৭ শতাংশ। US West Texas Intermediate-এর দাম ব্যারেল পিছু ৯৪.৪৬ ডলার। বেড়েছে ১.৫৪ শতাংশ।
২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। মাঝে কিছু সময় যুদ্ধবিরতি থাকলেও, নতুন করে ফের আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়েছে। বুধবারই ইরানের পাঁচটি তেলের ট্যাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা। সেগুলিতে অশোধিত তেল ছিল বলে জানা যাচ্ছে। একদিন আগে ইরানের ইসলামিক রেবলিউশনারি বাহিনী আমেরিকার নৌবাহিনীর জাহাজকে নিশানা করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিন্তু হামলা এড়াতে সফল হয় আমেরিকার নৌবাহিনী।
🇸🇦⚔️🇾🇪 Houthi strikes hit Saudi Aramco facilities, wound 73 — and send oil prices climbing
wave of Houthi ballistic-missile and drone attacks struck Saudi Aramco energy facilities and utilities across the kingdom’s south — Abha, Jazan, Najran and Khamis Mushait — early Tuesday,… pic.twitter.com/HK6OC8IzBN
— 🔥🗞The Informant (@theinformant_x) September 8, 2026
আরও পড়ুন: হরমুজে আমেরিকার সাবমেরিন বাজেয়াপ্ত করল ইরান? সরাসরি ভিডিও দেখাল, নতুন করে ফের আক্রমণ, পাল্টা আক্রমণ
একদিন আগে জর্ডানে আমেরিকার ঘাঁটিতে আক্রমণ চালায় ইরান। আছড়ে পড়ার আগেই আকাশে ১৮-২০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয় আমেরিকার বাহিনী। তবে দু’টি ক্ষেপণাস্ত্রকে আটকানো যায়নি। সেগুলি আছড়ে পড়ে জর্ডানে। তবে ফাঁকা জায়গায় আছড়ে পড়ায় কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছে দেশের সরকার।
🇸🇦⚔️🇾🇪 Houthi strikes hit Saudi Aramco facilities, wound 73 — and send oil prices climbing
wave of Houthi ballistic-missile and drone attacks struck Saudi Aramco energy facilities and utilities across the kingdom’s south — Abha, Jazan, Najran and Khamis Mushait — early Tuesday,… pic.twitter.com/HK6OC8IzBN
— 🔥🗞The Informant (@theinformant_x) September 8, 2026
গতকালই আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানান, ইরানের তেলের ট্যাঙ্কারগুলির উপর আঘাত চালিয়ে যাবেন তাঁরা। অন্য দিকে, ইরানের তরফে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। কুয়েত এবং বাহরাইনের বন্দরে থাকা জাহাজগুলি খালি করতে বলা হয়। যে কোনও মুহূর্তে সেগুলির উপর হামলা হতে পারে বলে জানায় ইরান।
আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে আক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হওয়ায় হরমুজ প্রণালীর উপর দিয়ে জাহাজ চলাচলেও ফের বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। আর ওই জলপথ দিয়েই পৃথিবীর এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয়।
এমন পরিস্থিতিতে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, তা ভেবেই আতঙ্কিত অনেকে। কারণ একদিন আগেই সৌদি আরবের দক্ষিণের একাধিক জায়গায় হামলা চালায় ইয়েমেনের হুথিরা। সেখানকারতৈলকেন্দ্রের কাজকর্ম আপাতত বন্ধ রয়েছে।
