কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গোটা রাজ্য। গভীর নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের প্রায় সর্বত্র। এর মাঝেই নতুন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানিয়ে দিল, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকেও সকালের দিকে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে সব জেলায়। রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও সংলগ্ন ছত্তীসগঢ়ের ওপর তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। তবে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিবর্তিত নাও হতে পারে। বরং শক্তি ক্ষয় করে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়। এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হয়েছে শনিবার। কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে।
তবে বৃষ্টির হাত থেকে এখনই মুক্তি নেই। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা। কাল রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
বর্ষা বিদায় রেখা পাঞ্জাবের গুরুদাসপুর চন্ডীগড় মুজফফরনগর আলিগর উদয়পুর দিশা পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ ছত্তীসগড় এবং কিছুটা মধ্য প্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ অভিমুখে যাচ্ছে। নিম্নচাপ সরে গেলেও ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে।
দক্ষিণবঙ্গে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে রবিবার সকালের দিকে বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। রবিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেপ্টেম্বর মাসের বাকি কটা দিনে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: গলফ কার্টে ইডেন প্রদক্ষিণ করবেন মোদি-শুভেন্দু, চোখধাঁধানো ড্রোন শো, কী কী থাকছে অনুষ্ঠানে?
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ সহ ওপরের দিকে জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
কলকাতা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী তিন-চার দিনে।
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
