Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের


আইচি-নাগোয়া: এশিয়ান গেমসে(Asian Games 2026) পুরুষদের ম্য়ারাথনে রুপো জিতলেন সাওয়ান বারওয়াল। এই ইভেন্টে গত ৪৪ বছর ধরে ভারত কোনও পদকই জিততে পারেননি। অবশেষে সাওয়ানের হাত ধরে এশিয়ান গেমসের মঞ্চে পদক পেল ভারত। ৪২.১৯৫ কিলোমিটারের এই দৌড়ে শুরু থেকেই পদকের দৌড়ে বজায় ছিলেন সাওয়ান। অবশেষে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয়  অ্য়াথলিট। ১৯৮২ সালের এশিয়ান গেমসের শেষবার ভারতের হয়ে ম্য়ারাথনে পদক এসেছিল। এরপর এবারের এশিয়ান গেমসে এল। এছাড়াও বিদেশের মাটিতে কোনও ভারতীয় পুরুষের জেতা প্রথম এশিয়ান গেমসে ম্য়ারাথনে পদক এল সাওয়ানের হাত ধরেই।

 

ভারতের জাতীয় রেকর্ডধারী বারওয়াল ১৯৫১ সালের উদ্বোধনী এশিয়ান গেমসে ছোট সিং সোনা জিতেছিলেন ও সেই আসরেই সুরত সিং মাথুর ব্রোঞ্জ পদক পান। এরপর ১৯৮২ সালের এশিয়ান গেমসে হোসুর কুক্কাপ্পা সীতারাম আরও একটি ব্রোঞ্জ যোগ করেছিলেন। দেশের মুখ উজ্জ্বল করেছেন ছেলে। গুলবীরের বাবা ছেলের প্রশংসা করেছেন। 

 

এশিয়ান গেমসে ইতিহাস গড়েছেন আরও এক ভারতীয়। প্রথম ভারতীয় হিসেবে নজির গড়ে রুপো জিতেছেন গুলবীর সিংহ। পুরুষদের ১০০০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন এই অ্য়াথলিট। কিছুদিন আগেই কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন। এবার এশিয়ান গেমসেও নিজের ছন্দ বজায় রাখলেন গুলবীর। তিনিই একমাত্র ভারতীয় যিনি পুরুষদের ১০০০০ মিটার বিভাগে দুটো টুর্নামেন্টেই রুপো জিতেছেন। ফাইনালে গুলবীর সময় নেন ২৮: ২৯: ৩৮। ইতিহাস গড়েন রুপো জয়ের পরই। গুলবীর বলছেন, ‘আমি রুপো জিতে পদকের রং বদলেছি, তাই আমি অত্যন্ত আনন্দিত। আমার লক্ষ্য ছিল সোনা জেতা। কিন্তু আজকের দিনে সোনা বিজয়ী অ্যাথলিট আমার চেয়ে সেরা পারফর্ম করেছেন।’

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *