Headlines

‘আপনি ভগবান বিষ্ণুর অবতার…’, প্রশাসক মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বিশ্ব থেকে একাধিক বার্তা, কে কী বললেন ?


দিল্লি: সরকারের প্রধান হিসাবে ২৫ বছর পূর্ণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর রাজনৈতিক জীবনে প্রশাসক হিসেবে ২০০১ সালে প্রথম গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার কাঁধে তুলে নেনে তিনি। সব মিলিয়ে ২৫টা বছর কাটিয়ে দিলেন তিনি। এই উপলক্ষে দেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক নেতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ডোমিনিকার প্রধানমন্ত্রী এবং নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোদির দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে একটি আবেগঘন চিঠি লিখে প্রধানমন্ত্রী মোদিকে তাঁর বড় ভাই এবং ‘বিষ্ণুর অবতার’ বলে অভিহিত করেছেন। 

বেলজিয়ামের প্রধানমন্ত্রী 

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার গুজরাট থেকে নয়াদিল্লি পর্যন্ত টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তিনি তাঁর সাম্প্রতিক ভারত সফরের কথা বর্ণনা করেছেন। ওয়েভার লিখেছেন যে, গুজরাট থেকে নয়াদিল্লি পর্যন্ত টানা ২৫ বছর সরকার প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিকভাবে অভিনন্দন জানান । তিনি বলেন যে, গত মাসে তাঁর ফলপ্রসূ ভারত সফরের পর, তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছেন।

ডোমিনিকার প্রধানমন্ত্রী  

ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিট (Roosevelt Skerrit), প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাঁকে একজন প্রিয় বন্ধু বলে অভিহিত করেছেন এবং সরকার প্রধান হিসেবে একটানা ২৫ বছর দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ককে মূল্য দেন এবং আগামী বছরগুলোতে এটিকে আরও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে আছেন। ডোমিনিকার প্রধানমন্ত্রী মোদির সুস্বাস্থ্য, শক্তি কামনা করেন।

নাইজেরিয়ার রাষ্ট্রপতি

নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবু তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির এই অর্জনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, যেকোনো গণতন্ত্রে সরকার প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়া একটি বিরল কৃতিত্ব। তিনি বলেন যে, গুজরাটের জনগণের সেবায় ১২ বছরেরও বেশি সময় কাটানোর পর মোদি ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। টিনুবুর মতে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ২৫ বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বই প্রধানমন্ত্রী মোদির ওপর ভারতীয় জনগণের আস্থার প্রমাণ।

ভুটানের প্রধানমন্ত্রী 

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়ে একটি আবেগঘন চিঠি লিখেছেন। তিনি প্রধানমন্ত্রী মোদীকে তাঁর বড় ভাই হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনি তাঁকে “বিষ্ণুর অবতার” বলে মনে করেন। তোবগে ২০১৯ সালের ২৭শে জুলাই দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি ব্যাখ্যা করেন যে সেই সময়ে তাঁর দল ভুটানের নির্বাচনে হেরে গিয়েছিল এবং সংসদে তাদের কোনও প্রতিনিধি ছিল না। তিনি নিজেও তখন প্রধানমন্ত্রী বা সংসদ সদস্য ছিলেন না। তা সত্ত্বেও, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি তাঁর মেয়াদকালে সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

টগবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি তাঁকে প্রায় ১২ বছরের বেশি সময় গুজরাট শাসন করতে দেখেছেন। তাঁর মতে, সেই সময়ে গুজরাট উন্নয়ন, পরিকাঠামো, বিনিয়োগ এবং বাস্তবায়নের ক্ষেত্রে দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, পরে তিনি প্রধানমন্ত্রী মোদীকে এই দৃষ্টিভঙ্গি ভারতজুড়ে প্রসারিত করতে দেখেছেন, যার মধ্যে উৎপাদন, বিদেশি বিনিয়োগ, আর্থিক অন্তর্ভুক্তি, স্যানিটেশন, প্রযুক্তি এবং পরিকাঠামোর মতো ক্ষেত্রগুলোও অন্তর্ভুক্ত। টগবে বলেন, এই সমস্ত প্রচেষ্টার পেছনে সেবা এবং বাস্তবায়নের ওপর ধারাবাহিক গুরুত্বারোপ দৃশ্যমান।

জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মোদী বছরের পর বছর ধরে ভারতীয় সমাজ ও জাতির উন্নয়নে কাজ করেছেন এবং ২০০১ সাল থেকে সরকার প্রধান হিসেবে অসামান্য রাজনৈতিক নেতৃত্ব প্রদান করেছেন। ভারতের উন্নয়ন ও আন্তর্জাতিক মর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাকাইচি প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। জুলাই মাসে ভারত সফরের সময় তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল, তার জন্যও তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *