Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী


কলকাতা : ‘১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে অ্যাকাউন্টে’। সব জল্পনার অবসান ঘটিয়ে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট করে দিলেন কাদের আবেদন ভেরিফিকেশনে আরও কিছুটা সময় লাগবে । 

মুখ্যমন্ত্রী এদিন বলেন, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলি বর্তমানে পোর্টালে আপলোড করার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রতিটি আবেদন যাচাই (ভেরিফিকেশন) করার প্রক্রিয়া চলছে এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ১৭ অগাস্ট থেকে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। তবুও আমাদের লক্ষ্য, এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হওয়া আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। 

মুখ্যমন্ত্রী এদিন আরও বড় দাবি করেন, জানিয়ে দেন, বিজেপি সরকার যতদিন ক্ষনতায় থাকবে, এর অন্যথা হবে না। টাকা ট্রান্সফারের তারিখ নিয়ে সব ধন্দ কাটিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই মাসে সতরই অগাস্ট থেকে আমরা তিন হাজার টাকা করে ভেরিফাইড   মহিলাদের  অ্যাকাউন্টে পাঠাবো। সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে, একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে, পঁচিশ থেকে ষাট বছর বয়সী লোকেদের দেওয়া হবে, আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ‘                     

পাল্টেছে সরকার। বদলেছে নাম। বেড়েছে অনুদানের টাকা। তৃণমূল আমলে যা ছিল লক্ষ্মীর ভাণ্ডার। এখন বিজেপি আমলে তাই হল অন্নপূর্ণা যোজনা । মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সময় মহিলারা পেতেন মাসিক ১৫০০ থেকে ১৭০০ টাকা। বিজেপি সরকার দেবে মাসিক ৩ হাজার টাকা। তার প্রক্রিয়া শুরু হয়েছে জুন থেকেই। অগাস্টেই সব যোগ্যরা পাবেন টাকা, আশা মহিলাদের। 

আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত…..কী জানালেন দিলীপ ঘোষ?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *