Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?


কলকাতা: নজিরবিহীন সিদ্ধান্ত, আজ রবিবার খোলা রয়েছে ব্যাঙ্ক! তবে আগামীকাল থেকে টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহকদের কথা ভেবেই রবিবার এই প্রথম ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কাল থেকে ৩০ সেপ্টেম্বর, টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। তবে সোমবার থেকে ফের ব্যাঙ্ক ধর্মঘট! ফের দুর্ভোগ পোহাতে হবে গ্রাহকদের। টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক। ধর্মঘট শুরুর আগের দিন ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ সেরে নিতে হবে গ্রাহকদের, সেই সুযোগই করে দিতে চায় কেন্দ্র।

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে আজ, রবিবার খোলা ব্যাঙ্ক 

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা UFBU। UFBU-এর মধ্যে রয়েছে ব্যাঙ্ককর্মীদের ৭ টি সংগঠন। ধর্মঘটের আগে ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার ও ২৭ সেপ্টেম্বর রবিবার। ফলে ৩ দিনের ধর্মঘটের সঙ্গে এই ২ ছুটি যোগ হলে মাসের শেষে টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবায় সমস্যা তৈরি হত। এই পরিস্থিতিতে গ্রাহক পরিষেবার কথা মাথায় রেখে, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সপ্তাহে ৫ কর্মদিবস চালু সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। একই দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছে। ফের ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 

২৬ অক্টোবর থেকে ফের ব্যাঙ্ক ধর্মঘট?

‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও’ মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বলছেন, ‘২০২৩ সালে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, The Indian Banks’ Association (IBA)-র পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ৫ দিবসীয় পরিষেবা চালু করার জন্য। কিন্তু ১১ বছর কেটে গেল এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি।’ দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। UFBU সূত্রে খবর, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি চালু হয় ব্যাঙ্কে। ওই সময় বলা হয়, ৬ মাস পর পাঁচ দিনে সপ্তাহ চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।  কিন্তু এখনও পর্যন্ত তা না হওয়ায় এই ধর্মঘট। 

 

আরও পড়ুন: Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *