Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স


Highest Return Midcap Funds : আপনার আর্থিক বিনিয়োগের (Investment) ক্ষেত্রেও এরকমটা হয়ে থাকতে পারে। বেশি লাভের আশায় যে মিউচুয়াল ফান্ডে (Midcap Funds) বিনিয়োগ করলেন, সেই ফান্ডই দিল সবথেকে কম রিটার্ন। তাই ইনভেস্টমেন্টের আগে জেনে নিন, ৫ বছরের হিসেবে সেপ্টেম্বরে কোন পাঁচ মিডক্যাপ ফান্ড দিয়েছে ভাল রিটার্ন। এখানে রইল, নাম রিটার্ন ছাড়াও বিস্তারিত বিবরণ।

৫ বছরের ভিত্তিতে কোন মিডক্য়াপ ফান্ডগুলি দিয়েছে দারুণ রিটার্ন
পাঁচ বছরের সিএজিআর (CAGR)-এর ভিত্তিতে শীর্ষ পাঁচটি মিডক্যাপ ফান্ড ১৯.১৫% থেকে ২১.৮৩% পর্যন্ত রিটার্ন দিয়েছে। তবে তথ্য বলছে, সর্বোচ্চ রিটার্ন প্রদানকারী ফান্ডটিই যে সর্বনিম্ন ঝুঁকির অধিকারী তা নয়; আবার সর্বাধিক সম্পদ ব্যবস্থাপনার (AUM) অধিকারী ফান্ডটিই যে শীর্ষ অবস্থানে রয়েছে তাও নয়। এখানে পাঁচ বছরের সিএজিআর ও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ ৫টি মিডক্যাপ ফান্ড, সেগুলোর বর্তমান এইউএম (AUM) এবং ঝুঁকির প্রধান অনুপাত বা অস্থিরতার পরিমাপকগুলি তুলে ধরা হয়েছে।

৫ বছরে CAGR-এর ভিত্তিতে সেরা পাঁচ মিডক্য়াপ ফান্ড

স্কিমের নাম CAGR (%)
মতিলাল ওসওয়াল মিড ক্য়াপ ফান্ড ২১.৮৩ শতাংশ
ইনভেসকো ইন্ডিয়া মিড ক্য়াপ ফান্ড ২০.২০ শতাংশ
HDFC মিড ক্য়াপ ফান্ড ১৯.৫৭ শতাংশ
HSBC মিড ক্য়াপ ফান্ড ১৯.৫৭ শতাংশ
Edelweiss মিড ক্যাপ ফান্ড ১৯.১৫ শতাংশ

 

(সূত্র- ACE MF; 7 সেপ্টেম্বর, 2026 তারিখ পর্যন্ত দেওয়া হিসেবের ভিত্তিতে ডিরেক্ট প্ল্যান রিটার্ন)

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় 
 কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *