Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


কলকাতা : লাল, নীল-সাদার পরে এবার গেরুয়া! ১৫ বছরের তৃণমূল জমানাকে ধূলিসাৎ করে বঙ্গের সিংহাসনে এখন বিজেপি। আর রাজ্যে এই পালবদলের পর পরিবহন ব্যবস্থা নিয়ে একাধিক ঘোষণা নতুন সরকারের। মঙ্গলবার ৫০ টি নতুন বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে মহিলাদের ফ্রি টিকিটে যাতায়াত নিয়ে ফের বড় আপডেট দিলেন তিনি।          

সরকার গঠনের পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের ঘোষণা করেছিল বিজেপি। অর্থাৎ যায়নি যত দূরেই যান না কেন, সরকারি বাসে চাপলে একেবারে বিনামূল্যে নিজের গন্তব্যে পৌঁছে যাবেন বাংলার মহিলারা। এই ঘোষণার পর মহিলা-মহলে খুশির আবহ তৈরি হয়েছিল। তবে আপত্তি জানিয়েছিলেন অনেকেই। যারা ভাল উপার্জন করেন তাঁরা টিকিট কেটেই যেতে চান বলে জানিয়েছিলেন। এবার এই সমস্যার সমাধান করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। যারা ভাল উপার্জন করেন তাঁরা এই ফ্রি পরিষেবা পাবেন কিনা তা স্পষ্ট করে জানালেন তিনি।

আরও পড়ুন – ‘এই রং শৌর্যের প্রতীক’, রাজ্যে বদলাচ্ছে বাসের রং, কোন রঙের হবে ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী জানান, ”যে দিদি এবং বোনেরা, ছাত্রীরা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাঁদের একটা করে পিঙ্ক কার্ড দিতে শুরু করুন। প্রয়োজনে এই প্রক্রিয়া ধীরে ধীরে চালু করুন। ৫ মাস ৬ মাস চালান। আর যারা নিজেরা টিকিট কাটতে চান, বলে আমি তো ৫০ হাজার টাকা বেতন পাই, ৮০ হাজার টাকা বেতন পাই, তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থার মধ্যে রাখার দরকার আছে। আমরা এই খাতে প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত নিগমগুলোকে দিতে হবে, এটা আমরা বাজেটে রেখেছি। ”                  

এর পাশাপাশি, বাসের রং পরিবর্তন নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান,  ”এই সরকার সবাইকে নিয়ে চলতে চায়। আজকে পরিবেশ বান্ধব ৪৩টি CNG ও ৭ টি ইলেকট্রিক যানবাহনের উদ্বোধন হল। পাশাপাশি আমি WBTC-কে ধন্যবাদ জনাব, স্বামী বিবেকানন্দের, তিনি যে পোশাক পরতেন, অর্থাৎ আমাদের শৌর্যের প্রতীক গেরুয়া রঙে বাস গুলোকে সুসজ্জিত করেছে। এটা আমাদের শৌর্যের প্রতীক। স্বামীকে বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্যদেব, সকলেই এর জন্য লড়াই করে গেছেন। তাই আমি তাঁদেরকে বিশেষভাবে ধন্যবাদ জনাব।”                   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *