কলকাতা : আর জি কর-কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানালেন অভয়ার মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এই মামলায় স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে পৃথক তদন্ত শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন রত্না দেবনাথ।
আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-মৃত্য়ুর সময় রাজ্য়ের স্বাস্থ্য়সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। সেই সময় আর জি করকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজপথ। আন্দোলনের নিশানায় ছিল তৃণমূল সরকার। সমালোচনার ঝড় উঠেছিল স্বাস্থ্য় সচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়েও। এরপর সরকার পাল্টেছে। তৃণমূলের পরিবর্তে এখন ক্ষমতায় বিজেপি। নিহত চিকিৎসকের মা আজ বিজেপি বিধায়ক। কিন্তু যা পাল্টায়নি তাহল, তখনও স্বাস্থ্য় সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। পরিবর্তনের জমানাতেও স্বাস্থ্য়সচিব তিনিই। অভয়ার মা এবং পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেছেন, ‘কেন স্বাস্থ্যমন্ত্রী এতদিন জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? গ্রেফতারি তো চাই।’
মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল
তিনি আরও বলেছেন, ‘নারায়ণস্বরূপ নিগমকেও এই তদন্তের আওতায় আনা হবে। স্বাস্থ্য দফতর থেকে যে কমিটি গঠন করা হয়েছে, তার কাছে আমার দাবি থাকবে যে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকেও যেন তদন্তের আওতায় আনা হয় এবং মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।’ রত্না দেবনাথ এও বলেছেন, ‘স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, তিনি কেন অনুমতি দিলেন ওই ভাঙার দেওয়ালটা? দেওয়াল এবং বেসিন ভেঙে রাতারাতি তড়িঘড়ি কেন দ্রুততার সঙ্গে এটা করলেন? কিন্তু ১৪ তারিখ যে ভ্যান্ডালিজমটা হল, সেখানে তো এখনও সারাই করা হয়নি।’
আরজি কর মেডিক্যাল কলেজে যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, চার দিনের মাথায়, তার ঠিক উল্টোদিকের ঘরে শুরু হয় সংস্কার। এভাবেই ঘরের দেওয়াল ভেঙে চলছিল কাজ। এখন সেই প্রসঙ্গ তুলেই স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরুপ নিগমকেও তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছেন অভয়ার মা। এরইসঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ও করেছেন অভয়ার মা। অভয়ার স্মরণে স্বাস্থ্য ভবনের নির্দেশে এবছর স্বাস্থ্য ভবনে যখন দুমিনিট নীরবতা পালন করা হয়, তখন সেখানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব-সহ অন্যান্য আধিকারিক। আর সেই স্বাস্থ্য়সচিবকেই তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছেন অভয়ার মা। তা কি হবে? প্রশ্ন নানা মহলে।
CM Suvendu Adhikari | ‘এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, জানালেন মুখ্যমন্ত্রী
