India vs Brazil: শনিবার ভারত-ব্রাজিল ম্যাচ, এই প্রথম যুবভারতী স্টেডিয়ামে সিট নম্বর অনুযায়ী বসার ব্যবস্থা


কলকাতা: গত বছরের ডিসেম্বরে লিওনেল মেসির সফর ঘিরে তুলকালাম হয়েছিল সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে। কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে মেসি দর্শনের টিকিট কেটে মাঠ ভরিয়েছিলেন দর্শকেরা। কিন্তু তারপরেও ঠিকভাবে মেসি দর্শন না হওয়ায় তাণ্ডব চলেছিল স্টেডিয়ামে। মাত্র কয়েক মিনিটেই মাঠ ছেড়েছিলেন মেসি। গ্রেফতার করা হয়েছিল উদ্যোক্তা শতদ্রু দত্তকে।

সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে ফের এক হাইভোল্টেজ মুহূর্ত তৈরি হতে চলেছে আগামী শনিবার। যেদিন সন্ধ্যায় ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ব্রাজ়িল। মেসি ম্য়াচ থেকে শিক্ষা নিয়ে সেই ম্যাচে থাকতে চলেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচ। সল্টলেক স্টেডিয়ামে এই প্রথম সিট নম্বর অনুযায়ী দর্শকদের বসতে হবে। ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে মাঠে ঢুকতে হবে দর্শকদের, থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।

ভারত বনাম ব্রাজিল ম্যাচ আয়োজিত হবে ৩ অক্টোবর। মোট ২৫০০ পুলিশ থাকবে সেই ম্যাচের নিরাপত্তার দায়িত্বে। ২০০-র কাছাকাছি অফিসার পদমর্যাদার পুলিশ থাকবেন। ২০ জন আইপিএস অফিসার থাকবেন।

দর্শকদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে যুবভারতীতে। সিটের নম্বর অনুযায়ী দর্শকদের বসতে হবে দর্শকদের এই প্রথমবার। ম্যাচ শুরুর ২ ঘণ্টা আগে মাঠে ঢুকতে হবে। কোনও জলের বোতল-সহ কোনও কিছুই মাঠের ভিতরে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না।

নেই রাফিনহা

ভারতের মাটিতে তাঁর পায়ের জাদু দেখার জন্য অপেক্ষা করেছিলেন অনেকে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের ব্রাজ়িল সমর্থকদের ধাক্কা। ব্রাজ়িল দলের সঙ্গে কলকাতা সফরে আসছেন না তারকা ফুটবলার রাফিনহা (Raphinha)। ভারতের বিরুদ্ধে ৩ অক্টোবর ঐতিহাসিক ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্রাজ়িলের ফরওয়ার্ড। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে দেখা যাবে না রাফিনহাকে। 

ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ব্রাজ়িল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলেছে ব্রাজ়িল। প্রথম ম্যাচটি ১-১ ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জেতে ব্রাজ়িল। সেই ম্যাচ খেলার সময়ই ডানপায়ের ঊরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। তাঁকে ম্যাচের বিরতিতে মাঠ থেকে তুলে নেন কোচ কার্লো আন্সেলোত্তি। জানা গিয়েছে, জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাফিনহাকে। তিনি বার্সেলোনায় গিয়েছেন চিকিৎসার জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *