ডানকুনি: দুর্ঘটনায় শতরূপ ঘোষের গাড়ি (Shatarup Ghosh car accident)। সোনামুখি যাওয়ার সময় ডানকুনি টোল প্লাজার কাছে সিপিএম নেতার গাড়িতে লরির ধাক্কা। টোল প্লাজা পার করার পর পিছন থেকে ধাক্কা মারে বড় লরি। গাড়িতে শতরূপ-সহ (Shatarup Ghosh) আরও চারজন ছিলেন। তবে তাঁদের চোট-আঘাত লাগেনি। থানায় অভিযোগ দায়ের করে গোটা ঘটনায় তদন্তের দাবি করেছেন শতরূপ ঘোষ।
ঘটনার পর শতরূপ ঘোষের দাবি যে লরি তাঁর গাড়িতে ধাক্কা মারে, সেটি নাকি সদ্যই থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছিল। তিনি জানান, ‘যে ড্রাইভার চালাচ্ছিল তাকে দেখে, তাঁর কথাবার্তা শুনে একটু অসংলগ্ন বলেই মনে হল। সে বলল তাঁর কাছে কোনও লাইসেন্স নেই। তাঁর ফোনে নাকি লাইসেন্সের ছবি তোলা আছে, কিন্তু সঙ্গে কোনও লাইসেন্স ক্যারি করছে না। ওঁ নিজেই জানায় যে যে লড়িটা ধাক্কা মেরেছে সেটা নাকি তার আগে থানাতেই জমা ছিল, থানা থেকে নাকি একটু আগে সেই লড়িটাকে ছাড়া হয়েছিল। আপনারা জানেন হাইওয়েতে নিয়ম হচ্ছে ১৬ চাকার লড়ি চালালে সঙ্গে হেলপার থাকতে হবে। তবে এক্ষেত্রে কোন হেল্পার ছিল না। সে বলে সে নাকি এর আগে তিন রাত লকআপে ছিল। লকআপ থেকে বেরিয়ে সে নাকি লরিটাকে নিয়ে যাচ্ছিল।’
আরও পড়ুন:- রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
গোটা ঘটনায় ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে কি না, সেটাও পুলিশকে খতিয়ে দেখার জন্য বলেছেন বলে জানান শতরূপ। ‘আমরা ডানকুনি থানায় অভিযোগ করেছি। ওঁরা এফআইআর নিয়েছেন তারপর আমরা বলেছি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য বা লক্ষ্য আছে কিনা সেদিকটা খতিয়ে দেখতে। তাছাড়াও বাকি ব়্যাশ ড্রাইভিং এবং নেগলিজেন্সের জন্য যা যা করণীয় তাঁরা তো করবেই। কিন্তু তার পাশাপাশি এর পেছনে অন্য কোন ষড়যন্ত্রের ব্যাপার আছে কিনা, আমি বলছি না যে কোনও ষড়যন্ত্র আছেই। কিন্তু আছে কিনা সেটা পুলিশ যেন ঠিকঠাকভাবে তদন্ত করে।’ বলেন শতরূরপ ঘোষ।
Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
