কলকাতা: আলিপুর জাজেস কোর্টের বাইরে এক আইনজীবীর চেম্বারে অপেক্ষায় অরূপ বিশ্বাস । কারণ, ওই চেম্বারের বাইরে বিক্ষোভে আইনজীবী থেকে সাধারণ মানুষ । তাদের কারও হতে আবার রয়েছে ডিমও । এক ব্যক্তির গলায় শোনা গেল ‘মেসি মেসি’ স্লোগানও । আর এই সম্পূর্ণ অবস্থা নিয়েই ঊষ্মা প্রকাশ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ।
কুণাল বললেন, “তিনি আইনজীবী হলেন কীভাবে? তাহলে তাঁকে আইনজীবী বলছেন কেন? আমাকে যদি প্রশ্ন করেন, তাঁদের কি জিজ্ঞাসা করেছেন যে আইনজীবী হয়ে কেউ এটা বলতে পারেন কি না? হয় কখনও? কেউ যদি সত্যিই আইনজীবী হন, তাহলে এই শব্দ কেউ বলতে পারেন?”
আলিপুর জাজেস কোর্টে বিক্ষোভরত আইনজীবীদের একাংশের হাতে চিওল ডিম । আর সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল কুণাল ঘোষকে । তিনি বললেন, “ডিম হাতে অপেক্ষায়! অত্যন্ত আপত্তিকর । পুলিশ অ্যালাও করছে কেন? আমাকে তো এই জায়গায় দাঁড়িয়ে ডিম ছুঁড়েছিল । সেখানে তো আমি রাতে একাই থানায় গিয়েছি, সব করেছি । ২ জন অ্যারেস্ট হয়েছে । আবার তারাই কী করে সিআইডির সাক্ষীর তালিকায় থাকে, আবার তারাই হামলা করে, এই বাড়িতে । এগুলো তো সবাই দেখতে পাচ্ছে ।”
আরও পড়ুন: ফের কালীঘাটে সিআইডি হানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে তদন্তকারী দল
উল্লেখ্য, এই সবের মধ্যে আতঙ্কিত অবস্থায় ওই চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । আবার কিছু আইনজীবী এসে বিক্ষোভকারী আইনজীবীদের সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন । এই সবের মধ্যে বচসাও বেঁধে যায় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ।
যে আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন, তিনি অবশেষে বাইরে এলেন । এসে বললেন, “উনি আমাদের মক্কেলও না কিছু নয় । বাইরে এই সব দেখে ঢুকে পড়েছেন উনি । আমরা কিছুর মধ্যে নেই ।” ওই আইনজীবী হাত জোড় করে সকলকে সরে যেতে অনুরোধ করেন । এই সবের মধ্যে আলো নিভিয়ে দেওয়া হয় ওই আইনজীবীর চেম্বারের ।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
