Headlines

News Live Update : ‘যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা’, জানালেন মুখ্যমন্ত্রী


নেপাল বিপর্যয়ে বাড়ছে মৃত্যু। মৃতের সংখ্যা বেড়ে চারশ ছুঁইছুঁই। নিখোঁজ ২৮৯ জন ভারতীয়। এখনও খোঁজ মিলছে না কৈলাস-মানস সরোবরে যাওয়া পশ্চিমবঙ্গের ৩২ জনের।

বিপর্যয়ের পর এখনও নিখোঁজ ৯৭৭ জন। আপাতত ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করল নেপালের সেনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিতওয়ান, ধাদিং, রাসুয়া-সহ মোট ৮টি জেলা।

নেপালে আরও বড় বিপর্যয়ের অ্যালার্ট। নেপাল থেকে ১৮ কিলোমিটার দূরে তিব্বত-চিন সীমান্তে পাহাড়ের উপর তৈরি হ্রদ। জল বেড়ে উপচে পড়ার আশঙ্কা। সতর্ক করল চিন। 

হিমালয়ের দেশে হাহাকার। বিপর্যস্ত যোগাযোগ, কাল পর্যন্ত বন্ধ দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা। আজ ভারত থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে তৃতীয় বিমান।

বিপর্যয়ের ৩ দিন। বেড়াতে গিয়ে নিখোঁজ পাটুলির বাসিন্দা। নেপালে গিয়ে কাজ করা বাঁকুড়ার বাসিন্দারও খোঁজ মিলছে না। চরম উদ্বেগে পরিবার।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার।
পুলিশ ও পুরসভার অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র থানায় ৩ FIR রুজু, গ্রেফতার ১৩।

পুলিশ ও পুরসভার দায়ের করা মামলায় নাম অভিষেক, ডেরেক, বৈশ্বানরদের। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা যোগ। মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ। 

ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমারের পর হাইকোর্টের দ্বারস্থ ‘কালীঘাট-তৃণমূল’। মামলা দায়েরের অনুমতি আদালতের। প্রশাসক স্মিতা পাণ্ডে, পুরসভার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ অভিষেকদের।

একুশে জুলাইয়ের পর আজ ২৮ অগাস্ট, TMCP-র প্রতিষ্ঠা দিবসে দুই তৃণমূলের টক্কর। ক্যাথিড্রাল রোডে সভা কালীঘাট তৃণমূলের। রানি রাসমণি অ্যাভিনিউয়ে ঋতব্রত-তৃণমূল। 

আর জি কর কাণ্ডের মতো ঘটনা ঘটলে কড়া অ্য়াকশন নেবে পুলিশ। আমি পুলিশমন্ত্রী হিসেবে ঢাল হয়ে দাঁড়াব। আশ্বাস মুখ্যমন্ত্রীর। পুলিশ যেন তোলা না তোলে, দিলেন কড়া বার্তাও। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *