Headlines

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা


কলকাতা: খাবারের গুণমান যাচাইয়ে, গত কয়েকদিন ধরেই হোটেল, রেস্তোরাঁয়,  অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। এবার পার্কস্ট্রিটে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয়, অভিযান চলল। এদিন জেলার পাশাপাশি, এবার কলকাতার হোটেল, রেস্তোরাঁতেও পৌঁছে যায় খাদ্য সুরক্ষা দফতর। আর সেখান থেকে উদ্ধার হয়  পচা মাংস। 

আরও পড়ুন, উত্তরবঙ্গে চরমে যাত্রী দুর্ভোগ, কখন থেকে চালু হবে ট্রেন ? ঘুরপথে কোন কোন এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেলের ?

রাজ্যের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরেই, অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। আর এই অভিযানের ফলেই পর্দাফাঁস হয়েছে। শহরের নামী হোটেল, রেস্তোরাঁর ফ্রিজে মজুদ করা পচা মাছ-মাংস উদ্ধার করা হয়েছে। এদিন পার্কস্ট্রিটের Don Giovanni’s থেকে শুরু করে মোক্যাম্বো, করিমস-সহ অধিকাংশ নামী রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। পার্কস্ট্রিটের প্রায় প্রত্যেকটি নামী হোটেল ও রেস্তোরাঁর কিচেন ঢুকে খুঁটিয়ে দেখা হয় সব কিছু। ফ্রিজার  থেকে শুরু করে মশলা-সহ যাবতীয় খাদ্য সামগ্রী পরীক্ষা করে দেখা হয়। কোথাও কোনও তারিখ উত্তীর্ণ খাবার জমা করে রাখা হয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হয়। 

এদিন একটি নামী গাড়ি সংস্থার কর্মী জানান, পাশের অফিসেই কাজ করি। প্রায়শই এখানে এসে খাই, ভাবতেও পারিনি এরকম একটা অস্বাস্থ্যকর খাবার খাই। চিকেন মশালায় ফাঙ্গাস পুরো ভরে রয়েছে। অবশ্যই এদেরকে ব্যান করে লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। জীবনে কোনওদিন আসব না এখানে খেতে।  আজকে হঠাৎ করে উঠছে এইটা, পর্দার আড়ালে যেনও কিছু না হয়ে যায়, পয়সা খাইয়ে যেনও আবার সব কিছু ঠিকঠাক না হয়ে যায়।যাতে আলটিমেট এই কাজ হয়, প্রত্যেকটা খাবারের ফুড কোয়ালিটি চেক করা হয়।’ 

 মেয়াদ উত্তীর্ণ দুধ থেকে ছানা, পনির। গা ঘিনঘিনে পরিবেশে পোকা-মাকড়ে ভর্তি রান্নাঘর। সেখানেই তৈরি হচ্ছে মিষ্টি থেকে রেস্তোরাঁর লোভনীয় পদ। বিশেষ খাদ্য নিরাপত্তা সপ্তাহে রাজ্যজুড়ে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। তাতেই ফেল করছে শহরের নামী-দামি খাবার-মিষ্টির দোকান থেকে রেস্তোরাঁ। বেআব্রু হয়ে গিয়েছে ঝাঁ চকচকে দোকানের অস্বাস্থ্যকর দিক। শুক্রবার সকাল থেকে পার্ক স্ট্রিটের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালান দফতরের আধিকারিকরা। ডাস্টবিনে ফেলে দেওয়া হয় প্রচুর পুরনো ও বাসি খাবার। খাবারের গুনমান পরীক্ষায় ফেল করায় নোটিস দেওয়া হয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *