PM Kisan 23rd Installment : ফের সুখবর দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) । এবার রাজ্য থেকেই হবে এই টাকার ঘোষণা। হুগলির, তারকেশ্বর থেকে কোটি-কোটি দেশবাসীর অ্য়াকাউন্টে ঢুকবে এই টাকা। জেনে নিন, কারা (PM Kisan Yojana) পাবেন এই টাকা।
২০ জুন অ্যাকাউন্টে আসবে ২০০০ টাকা
আপনিও এই স্কিমে আবেদনে করে থাকলে আসতে চলেছে সুখবর। দেশের কোটি-কোটি কৃষক পাবেন এই সুবিধা। আসলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার ২৩তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে সরকার। ইতিমধ্যেই এই টাকা দেওয়ার স্থান চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ জুন, ২০২৬ (শনিবার) দেশের ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা করে পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গ থেকে কেন এই টাকা
তবে এবারের এই টাকা হস্তান্তরের স্থান মোদি সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী বোতাম টিপে এক ক্লিকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকারও বেশি অর্থ পাঠাবেন। এবারের এই স্থান নির্বাচনের নেপথ্যে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট। স্বাধীনতার ৭৯ বছর পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (BJP) সরকার গঠন করেছে।
এপ্রিল মাসের দুই দফায় হওয়া বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে বিপুল জয় পায় বিজেপি। সেই কারণেই মে মাসে রাজ্যে নতুন সরকার গঠনের পর, এই প্রথম বাংলায় দাঁড়িয়ে দেশজোড়া বড় কোনও কেন্দ্রীয় প্রকল্পের টাকার ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে ২২তম কিস্তির টাকা অসমের গুয়াহাটি এবং ২১তম কিস্তির টাকা তামিলনাড়ু থেকে দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গের তারকেশ্বর।
কারা টাকা পাবেন না ?
একটা বিষয় মাথা রাখতে হবে, আপনি যদি এই প্রকল্পের নথিভুক্ত কৃষক হন, তবে ২০ জুনের আগে অবশ্যই আপনার e-KYC প্রক্রিয়া সম্পন্ন করে রাখুন। পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার কার্ড এবং NPCI-এর সাথে লিঙ্কড থাকা বাধ্যতামূলক। এই প্রক্রিয়াগুলি অসম্পূর্ণ থাকলে আপনার ২,০০০ টাকা আটকে যেতে পারে।
কীভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস ?
আপনিও এই প্রকল্পের টাকা পাবেন কিনা তা জানতে পিএম কিষাণের অফিশিয়াল ওয়েবসাইটে (pmkisan.gov.in) গিয়ে ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন। সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে সহজেই আপনার বর্তমান পেমেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
আরও পড়ুন : মাসে পাবেন ৩০ লাখ, মোদির নামে আসছে ভিডিয়ো বার্তা ! সতর্ক না হলেই সব গেল !
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার
