Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR


কলকাতা: জুন মাসের শেষের দিকে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছিলেন, অভিনেতা সত্যেন্দ্র সোনির (Satendra Soni)। ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies) ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি অভিনেতা জানিয়েছিলেন, একটি শ্যুটিংয়ের কাজে মধ্যপ্রদেশে গিয়েছিলেন তিনি। কিন্তু কাজ হয়ে যাওয়ার পরেও, পারিশ্রমিক পাননি তিনি। টাকা চাইতে গেলে তাঁকে অপমান ও মারধর করা হয় বলে অভিযোগ করেছিলেন সত্যেন্দ্র। ঘটনায় প্রায় মাস দুয়েক পরে, ওই পরিচালক এবং তাঁর স্ত্রীয়ের নামে অভিযোগ দায়ের করল পুলিশ।

কী অভিযোগ ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতার?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সত্যেন্দ্র জানিয়েছিলেন, শ্যুটিংয়ের আগে তাঁকে ৫০ হাজার টাকা দিয়ে চুক্তি করানো হয়েছিল। বলা হয়েছিল, বাকি টাকা শ্যুটিং শেষ হওয়ার পরেই দেওয়া হবে। মোট ১০ দিনের শ্যুটিং ছিল সিনেমাটির। ৮ দিন কাজ করার পরে, বাকি পারিশ্রমিকের কতা পরিচালকের কাছে গিয়ে বলেন অভিনেতা। তিনি টাকা চাইতে গিয়ে জানতে পারেন, শুধু তাঁকেই নয়, ইউনিটের কাউকেই নাকি টাকা দেওয়া হয়নি। টাকা চাওয়ার পরেই, পরিচালকের হুমকির মুখে পড়েন অভিনেতা। টাকা তো তাঁকে দেওয়া হয়েই না, বরং তাঁকে বলা হয় ১০ মিনিটের মধ্যে হোটেল না ছেড়ে দিলে, তাঁকে খুন করে দেওয়া হবে। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিলেন অভিনেতা। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই অনেকে তাঁকে পাশে থাকার বার্তা দিয়েছিলেন অনেকেই। অভিনেতা আরও অভিযোগ করেছিলেন যে, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পরিচালক এবং তাঁর স্ত্রী তাঁকে গাড়ি নিয়ে তাড়া পর্যন্ত করেন। এরপরে তাঁকে ধরে ফেলে মারধর করতে থাকেন। সহ অভিনেতা এবং পুলিশের সহযোগিতায় কোনোমতে অভিনেতা ছাড়া পান এবং মুম্বই ফিরতে পারেন তিনি। আর এই ঘটনায় অবশেষে পদক্ষেপ করল পুলিশ। 

অবশেষে এই ঘটনায় পুষ্পেন্দ্র সিংহ ও তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ১২৭(৩), ৩৫১(২), ৩৫২ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ‘পেড় পালকী’ ছবির সেটেই ঘটে যায় এই ঘটনা, সেখানেই নাকি হেনস্থা হতে হয়েছিল সত্যেন্দ্র সোনিকে। এই ঘটনায় ওই পরিচালক এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন: Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতা!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *