Vaibhav Sooryavanshi: বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?


মুম্বই: ভারতীয় ‘এ’ (India A) দলের হয়ে খেলছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ভারতের ম্য়াচে বৈভবের অনফিল্ড আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। খেলার শেষেই মাঠে শ্রীলঙ্কার প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল বৈভব। ধাক্কাধাক্কিও করতে দেখা গেল কিশোর ব্যাটারকে। কিন্তু এবার বৈভবের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সঞ্জয় মঞ্জরেকর। এমনকী শাস্তি হিসেবে বৈভবকে রিজার্ভ বেঞ্চে বসিয় দেওয়ার পরামর্শও দিয়েছেন মঞ্জরেকর।

সঞ্জয় মঞ্জরেকর নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘যদি আমি ভারতীয় ‘এ’ দলের কোচ বা ম্যানেজার হতাম। তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে আমি বৈভব সূর্যবংশীকে দলে রাখতাম না।’ তিনি চান যে দলে শৃঙ্খলাবদ্ধ আচরণ না হলে তার শাস্তিও পেতে হবে। মঞ্জরেকর বলেন, ‘শুধু তাকে এটা বোঝানোর জন্য যে মাঠে শারীরিক সংঘর্ষে জড়ানো ঠিক নয়। যাই প্ররোচনাই থাকুক না কেন।’

ভারতীয় ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ ম্য়াচের পর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে একাই বৈভব পুরো শ্রীলঙ্কা দলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ঘটনাটি সুপার ওভারে শ্রীলঙ্কার জয়ের পরই ঘটে। যখন সব খেলোয়াড় ফিরে আসছিলেন ড্রেসিংরুমের দিকে। বৈভব সূর্যবংশী এবং সূর্যাংশ শেডগে সুপার ওভারে হারের পর প্যাভিলিয়নে ফিরছিলেন, সেই সময় হাতাহাতি শুরু হয়।আন্তর্জাতিক ম্যাচ রেফারি পরবর্তীতে পর্যালোচনার পর উভয় ক্রিকেটারকে শাস্তি দেন। শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়। ম্যাচে শ্রীলঙ্কা-এ দলের ক্যাপ্টেন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে ভারত এ ৪৯.২ ওভারে ২৬৫ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সূর্যাংশ শেডগে ৭২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন । এছাড়াও বিপ্রজ নিগম ৫১ রান করেন। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ‘এ’ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রানই তোলে। এভাবে ম্যাচটি টাই হয়। এরপর ফল নির্ধারণের জন্য সুপার ওভার খেলা হয়। কিন্তু সুপার ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দল ১৬ রান করলেও , সেই রান তুলতে পারেনি ভারত। 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *